ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১ মার্চ ২০২৬ ১৫ ফাল্গুন ১৪৩২
শেরপুরে ৫২০০ পিস ইয়াবাসহ কুড়িগ্রামের বৃদ্ধ গ্রেপ্তার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 28 February, 2026, 9:05 PM

শেরপুরে ৫২০০ পিস ইয়াবাসহ কুড়িগ্রামের বৃদ্ধ গ্রেপ্তার

শেরপুরে ৫২০০ পিস ইয়াবাসহ কুড়িগ্রামের বৃদ্ধ গ্রেপ্তার

শেরপুর সদর উপজেলার নন্দীর বাজার এলাকায় অভিযান চালিয়ে ৫,২০০ পিস ইয়াবাসহ আব্দুর রশিদ (৭০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। শনিবার (২৮ ফেব্রুয়ারি, ২০২৬) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, ময়মনসিংহের সহকারী পরিচালক জনাব মোঃ কাওসারুল হাসান রনির নেতৃত্বে একটি চৌকস দল শেরপুর সদর থানাধীন নয়াপাড়া এলাকায় বকশিগঞ্জ টু নন্দীর বাজার পাকা সড়কের ওপর অবস্থান নেয়। এসময় সন্দেহভাজন হিসেবে আব্দুর রশিদকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৫,২০০ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত আব্দুর রশিদ কুড়িগ্রাম জেলার রৌমারী থানার যাদুর চর ইউনিয়নের খেওয়ারচর চরপাড়া গ্রামের মৃত ফুল মিয়ার ছেলে। ডিএনসি সূত্রে জানা গেছে, জব্দকৃত ইয়াবার বড় এই চালানটি বিক্রির উদ্দেশ্যে গন্তব্যে নিয়ে যাওয়া হচ্ছিল।

এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক জনাব মোঃ মোস্তাফিজুর রহমান বাদী হয়ে শেরপুর সদর থানায় একটি নিয়মিত মাদক মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে এবং এই চক্রের সাথে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখছে প্রশাসন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status