ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ ৩১ বৈশাখ ১৪৩৩
‘বিভাজন নয়, ঐক্য-সম্প্রীতির রাজনীতি করতে চাই’
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 28 February, 2026, 10:25 AM

‘বিভাজন নয়, ঐক্য-সম্প্রীতির রাজনীতি করতে চাই’

‘বিভাজন নয়, ঐক্য-সম্প্রীতির রাজনীতি করতে চাই’

শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন,’গলাচিপা-দশমিনায় যদি আমি এমপি হতে না পারতাম, অনেকেই এলাকায় থাকতে পারত না। ঘরে ঘরে আগুন জ্বলত, ব্যবসা-বাণিজ্য, দোকানপাটে ভাঙচুর হতো, অনেকের হাসপাতালে থাকা লাগত। কিন্তু আমি সংসদ সদস্য হওয়ার পরে এই এলাকার পরিবেশ আগে যেমন ছিল, তার থেকেও ভালো হতে শুরু করেছে। আগামীতে আরও ভালো হবে। আমি বিভাজনের রাজনীতচাই না। ঐক্য ও সম্প্রীতির রাজনীতি চাই।’

গতকাল শুক্রবার প্রতিমন্ত্রী হওয়ার পরে প্রথমবারের মত নিজ এলাকায় এসে গলাচিপা উপজেলা প্রশাসন মাঠে বিকেল ৫টায় অনুষ্ঠিত মতবিনিময় সভা ও গণ ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা কোনো প্রতিহিংসার রাজনীতি করি নাই, আর করবও না। আমাদের কমিটমেন্ট অনুযায়ী চাঁদাবাজি বন্ধ হওয়া শুরু করেছে, ব্রিজের কাজ শুরু হয়েছে। আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নই, আমরা ঐক্যের রাজনীতি, সম্প্রীতির রাজনীতি, উন্নয়নের রাজনীতি করতে চাই।’

তিনি বলেন, ‘পিছিয়ে পড়া অনুন্নত গলাচিপা-দশমিনার মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করতে চাই। তাই আমাদের প্রথম কাজ হচ্ছে এই জনপদের মানুষের অবকাঠামোগত উন্নয়ন। বিশেষ করে চলাচলের ক্ষেত্রে রাস্তা-ঘাট, স্কুল-কলেজ, অনেক জায়গায় শিক্ষক নাই, ভবন নাই, হসপিটালে সেবা দেওয়ার পরিবেশ নাই।’

তিনি আরও বলেন, ‘আমখোলা তরমুজ ঘাট ও হরিদেবপুর এলাকায় উন্মুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কোনো ব্যবসায়ীর কাছ থেকে যেন রাজনৈতিক পরিচয়ে চাঁদা বা অনৈতিক সুবিধা নেওয়া না যায়, উপজেলা প্রশাসনকে সেই নির্দেশনা দেয়া হয়েছে।’

নুরুল হক নুর বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান ৯টার পূর্বেই তার অফিসে চলে গেছেন। এটি একদিনের লোক দেখানোর জন্য কিংবা মিডিয়ায় নিউজ হওয়ার জন্য নয়। প্রত্যেক দিন তিনি সকাল ৯টার পূর্বে সচিবালয় বা তার প্রধানমন্ত্রীর কার্যালয়ে চলে যাচ্ছেন। দিনের শুরুটা দেখলেই বুঝা যায় দিনটি কেমন যাবে। তেমনি সরকারের শুরুটা দেখেই বুঝা যায় সরকারের কর্মকাণ্ড কেমন হবে। আমরা যদি সকাল সকাল অফিসিয়াল কার্যক্রম শুরু করি, সরকারি অফিসার থেকে শুরু করে জনপ্রতিনিধিরা, তাহলে একদিকে মানুষ সহজেই তার সমস্যার সমাধান পাবে এবং জনপ্রশাসন কিংবা অফিস-আদালতে মানুষ হয়রানিমুক্ত সেবা পাবে।’

গলাচিপা উপজেলা গণঅধিকার পরিষদের আয়োজনে উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম মোস্তফার সভাপতিত্বে ও পটুয়াখালী জেলা যুব অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি আবু নাঈম ও এনিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নুরুল হক নুরের সহধর্মিণী মারিয়া আক্তার নুর, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব শিপলু খান, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহসভাপতি ইখতিয়ার রহমান কবির, উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক মো. হাফিজুর রহমান, সদস্য সচিব মো. জাকির মুন্সী প্রমুখ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status