ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১ মার্চ ২০২৬ ১৫ ফাল্গুন ১৪৩২
শেরপুরে লাইসেন্স ছাড়া পণ্য উৎপাদন ও বাজারজাত করায় ৮০ হাজার টাকা অর্থদন্ড
জাহাঙ্গীর হোসেন, শেরপুর
প্রকাশ: Thursday, 26 February, 2026, 7:27 PM

শেরপুরে লাইসেন্স ছাড়া পণ্য উৎপাদন ও বাজারজাত করায় ৮০ হাজার টাকা অর্থদন্ড

শেরপুরে লাইসেন্স ছাড়া পণ্য উৎপাদন ও বাজারজাত করায় ৮০ হাজার টাকা অর্থদন্ড

শেরপুরের নকলায় বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়া বিএসটিআইয়ের লোগো ব্যবহার করে পণ্য উৎপাদন, প্যাকেটজাতকরণ ও বিক্রি করার অভিযোগে মোবাইল কোর্ট বসিয়ে ২টি কারখানার মালিককে ৮০ হাজার টাকা অর্থদন্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। 

২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরের দিকে নকলা পৌরসভার জালালপুর মহল্লায় ওই অভিযান পরিচালিত হয়। 

অভিযানকালে বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়া বিএসটিআইয়ের লোগো ব্যবহার করে সেমাই তৈরি, প্যাকেটজাতকরণ ও বিক্রি করায় আলিফ ফুড এন্ড বেকারীকে ৩৫ হাজার টাকা এবং বিএসটিআইয়ের অনুমোদন ব্যতীত নকল চিপস, চানাচুর ও আইসক্রিম তৈরি ও বিক্রি করায় মিথিল ফুড প্রোডাক্টকে ৫০ হাজার টাকা অর্থদন্ড করা হয়। 

বাংলাদেশ স্ট্যান্ডার্ড ও টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮ অনুযায়ী ২ টি মামলায় এ অর্থদন্ড করা হয় এবং অনুমোদনহীন পণ্য জব্দ করে বিনষ্ট করা হয়। 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন এ্যানি। ওইসময় বিএসটিআইয়ের ফিল্ড অফিসার ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন। জনস্বার্থে এধরণের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে বলে জানান ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন এ্যানি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status