ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৩ মে ২০২৬ ২৯ বৈশাখ ১৪৩৩
কিশোরগঞ্জে বিশেষ এলাকাগুলোতে রমজান উপলক্ষে ফ্রেশ এলপি গ্যাস এর ন্যায্যমূল্যে বিক্রি
‎‎এম এ আজিজ, কিশোরগঞ্জ
প্রকাশ: Thursday, 26 February, 2026, 6:40 PM

কিশোরগঞ্জে বিশেষ এলাকাগুলোতে  রমজান উপলক্ষে  ফ্রেশ এলপি গ্যাস এর ন্যায্যমূল্যে বিক্রি

কিশোরগঞ্জে বিশেষ এলাকাগুলোতে রমজান উপলক্ষে ফ্রেশ এলপি গ্যাস এর ন্যায্যমূল্যে বিক্রি

সংকটপূর্ণ এলাকায় ন্যায্য মূল্যে এলপি গ্যাস সরবরাহ কার্যক্রম এর অংশ হিসেবে ফ্রেশ এলপি গ্যাস এর কিশোরগঞ্জ সদর এর গুরুত্বপূর্ণ ৫টি পয়েন্টে এলপিজি গ্যাস বিক্রি করেছে।

‎কিশোরগঞ্জের সদর উপজেলায়  ফ্রেশ এলপি গ্যাস এর উদ্যোগে ন্যায্য মূল্যে গ্যাস সরবরাহ কার্যক্রমের উদ্বোধন হয়েছে।

 বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারী)  সকালে কিশোরগঞ্জ  সদর  উপজেলার আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে, বড়পুল, গাইটাল,  ডিসি অফিস, পুরানথানা ও বৌলাই বাজারে ন্যায্য মূল্যে এলপি গ্যাস সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

‎এ সময়  ক্রেতাদের মাঝে ন্যায্য মূল্যে ফ্রেশ এলপি গ্যাস সরবরাহ করা হয়।

‎বাজারের যেকোনো দোকানে ১টি এলপি গ্যাস সিলিন্ডার রিফিল করতে খরচ হয় ১৬০০ থেকে ১৮০০ টাকা, সেখানে  ক্রেতারা ১৪০০ টাকায় এলপি গ্যাস রিফিল করতে পেরে সন্তোষ প্রকাশ করেন। 

‎মেঘনা ফ্রেশ এলপিজি লিমিটেড এর ডিভিশনাল ম্যানেজার মো: হোসাইন মারুফ বলেন, 'মেঘনা ফ্রেশ এলপিজি লিমিটেড এর পরিবেশক কিশোরগঞ্জের স্পার্ক ইন্টারন্যাশনালের এমন উদ্যোগকে স্বাগত জানাই। আমাদের কাছে ভোক্তাদের গুরুত্ব সবচেয়ে বেশি। নিরাপদ জ্বালানি সরবরাহ ও ভোক্তাদের দোরগোড়ায় পৌঁছাতে ফ্রেশ এলপিজি বদ্ধপরিকর।

‎ফ্রেশ এলপি গ্যাসের পরিবেশক জানায়,পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন হাটবাজারে ন্যায্য মূল্যে এলপি গ্যাস সরবরাহ করা হবে। এই দিকে স্হানীয় এলাকাবাসী এই রকম ভালো উদ্যোগ কে সাধুবাদ কৃতজ্ঞতা জানান।

রাফি নামে একজন গ্রহক বলেন,আমরা বিভিন্ন দোকান থেকে ন্যায্যমূল্যে গ্যাস সিলিন্ডার পাচ্ছিনা ১৬০০-২০০০ টাকা পর্যন্ত দিতে হয়।ফ্রেশ এলপি গ্যাসকে ধন্যবাদ জানাচ্ছি। আশাকরি এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
আরেকজন গ্রাহক মুকুল বলেন।বর্তমানে রমজান মাসে ফ্রেশ এলপিজি গ্যাসের এই উদ্যোগ কে সাধুবাদ জানাচ্ছি ন্যায্যমূল্যে এলপিজি গ্যাস পাওয়াতে মানুষের দ্রব্যমূল্যের এই নাভিশ্বাস অবস্হায় অনেকটা স্বস্তি আসবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status