ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ ৩১ বৈশাখ ১৪৩৩
গাজীপুরে ভুয়া চিকৎসক জাল সনদ ও অন্যের ডিগ্রি ব্যবহার এক বছরের কারাদণ্ড
ফাহিম ফরহাদ, গাজীপুর
প্রকাশ: Thursday, 26 February, 2026, 11:22 AM

গাজীপুরে ভুয়া চিকৎসক জাল সনদ ও অন্যের ডিগ্রি ব্যবহার এক বছরের কারাদণ্ড

গাজীপুরে ভুয়া চিকৎসক জাল সনদ ও অন্যের ডিগ্রি ব্যবহার এক বছরের কারাদণ্ড

গাজীপুরে র‍্যাব, জেলা প্রশাসন ও সিভিল সার্জন কার্যালয়ের যৌথ অভিযানে ভুয়া চিকিৎসা কার্যক্রম পরিচালনার অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। ভুয়া এমবিবিএস সনদ প্রদর্শন, অন্যের ডিগ্রি ব্যবহার এবং জাল নিবন্ধন সনদের প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক ২টার দিকে গাজীপুরের জয়দেবপুর কবরস্থান এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং র‍্যাব-১ এর সদস্যরা।

গাজীপুরে ভুয়া চিকৎসক জাল সনদ ও অন্যের ডিগ্রি ব্যবহার এক বছরের কারাদণ্ড

গাজীপুরে ভুয়া চিকৎসক জাল সনদ ও অন্যের ডিগ্রি ব্যবহার এক বছরের কারাদণ্ড

অভিযান সূত্রে জানা যায়, আবুল কালাম আজাদ নামে ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে “জীবন মেডিকেল টেকনোলজি অ্যান্ড নার্সিং ইনস্টিটিউট” নামে একটি প্রতিষ্ঠানের আড়ালে ভুয়া চিকিৎসা কার্যক্রম চালিয়ে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পোড়াবাড়ি র‍্যাব ক্যাম্প, জেলা প্রশাসন ও সিভিল সার্জন কার্যালয়ের সমন্বয়ে সেখানে অভিযান চালানো হয়।

অভিযানের সময় তল্লাশি করে তার কাছ থেকে ভুয়া এমবিবিএস ডিগ্রি, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)-এর জাল রেজিস্ট্রেশন সনদ এবং অন্য একজন চিকিৎসকের ডিগ্রি ব্যবহার করার প্রমাণ উদ্ধার করা হয়। জব্দ করা হয় সিলসহ প্রতারনায় ব্যবহৃত নানা সামগ্রী।

সংশ্লিষ্টরা জানান, দীর্ঘদিন ধরে ভুয়া ডিগ্রি ও প্রতিষ্ঠানের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন তিনি। এ অপরাধে বিধি মোতাবেক তাকে আইনি সাজা প্রদান করা হয়।

গাজীপুরে ভুয়া চিকৎসক জাল সনদ ও অন্যের ডিগ্রি ব্যবহার এক বছরের কারাদণ্ড

গাজীপুরে ভুয়া চিকৎসক জাল সনদ ও অন্যের ডিগ্রি ব্যবহার এক বছরের কারাদণ্ড

অভিযানে উপস্থিত থেকে নেতৃত্ব দেন গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবুবকর সিদ্দিক। বিশেষ সহায়তা করেন র‍্যাব-১ গাজীপুর ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক দেবজিৎ পাল এবং জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. জাসেম ফারহানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, জনস্বার্থে এবং নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status