|
শেরপুরের নকলায় কালব্ এর ১৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
জাহাঙ্গীর হোসেন, শেরপুর
|
![]() শেরপুরের নকলায় কালব্ এর ১৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ২৫ ফেব্রুয়ারি বুধবার বিকেলে দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিঃ (কালব্) এর সহযোগিতায় স্থানীয় নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় হলরুমে ওই সভা হয়। সভায় সভাপতিত্ব করেন ক্রেডিট ইউনিয়নের সভাপতি নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. উমর ফারুক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন কালব্ লিঃ এর চেয়ারম্যান মি. আগষ্টিন পিউরীফিকেশন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন কালব্ লিঃ এর ট্রেজারার মি. নরেশ চন্দ্র বিশ্বাস ও কালব্ ময়মনসিংহ 'ছ' অঞ্চলের ডিরেক্টর মো. সাইফুদ্দিন আহমেদ সবুজ। ক্রেডিট ইউনিয়নের সাধারণ সম্পাদক আজাহারুল ইসলামের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন ক্রেডিট ইউনিয়নের সাবেক সভাপতি মো. লিয়াকত আলী ও সহ-সভাপতি শাহ্ মো. শাহজাহান, সদস্য হাবিবুর রহমান ও দিশারা বেগম। স্বাগত বক্তব্য দেন নকলা উপজেলা শিক্ষক ও কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ (কালব্) এর সভাপতি ও অনুষ্ঠানের সভাপতি মো. উমর ফারুক। অনুষ্ঠানে নতুন কমিটির সভাপতি নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেনসহ অন্যান্যদেরকে ফুল দিয়ে বরণ করে নেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ। আলোচনা সভা শেষে লটারির মাধ্যমে বিজয়ী ক্রেডিট ইউনিয়নের সদস্যদের পুরস্কার প্রদান করা হয়। উল্লেখ্য নকলা উপজেলা শিক্ষক ও কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ (কালব্) এর বর্তমান সদস্য সংখ্যা ৩৬৫ জন। এরমধ্যে পুরুষ সদস্য ২৪৩ এবং মহিলা ১২২ জন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
