|
জনবল সংকট, ফান্ডিং জটিলতা এবং প্রশাসনিক সমস্যাগুলো দ্রুত সমাধান করতে হবে: এম এ মালিক
নতুন সময় প্রতিনিধি
|
![]() জনবল সংকট, ফান্ডিং জটিলতা এবং প্রশাসনিক সমস্যাগুলো দ্রুত সমাধান করতে হবে: এম এ মালিক ২৫ ফেব্রুয়ারী ২০২৬ (বুধবার) দুপুর ১২টায় ফেঞ্চুগঞ্জ উপজেলা অফিসে মাসিক সমন্বয় সভায় তিনি এ আশ্বাস দেন। উপজেলা পর্যায়ে বিভিন্ন দপ্তরে জনবল সংকট, ফান্ডিং জটিলতা এবং প্রশাসনিক সমস্যাগুলো দ্রুত চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নিতে হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের পরামর্শ পেলে তিনি ঢাকায় উচ্চ পর্যায়ে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা প্রয়োগের মাধ্যমে সহায়তা আনার চেষ্টা করবেন বলে জানান। তিনি বলেন, সিলেট-৩ আসনের তিনটি উপজেলায় রাস্তাঘাট, যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্য ও শিক্ষা খাতে দৃশ্যমান উন্নয়ন প্রয়োজন। বিশেষ করে শিশু-কিশোরদের খেলাধুলার সুযোগ বাড়াতে তিন উপজেলায় তিনটি মিনি স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনার কথাও তুলে ধরেন এবং এ বিষয়ে সবার সহযোগিতা কামনা করেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, এলাকায় মাদক প্রবেশ, অসামাজিক কর্মকাণ্ড, চুরি-ছিনতাই এবং সড়ক দখলের মতো বিষয়গুলো কঠোরভাবে মোকাবিলা করতে হবে। অবৈধ দখলদারদের বিরুদ্ধে প্রশাসনিক ও সামাজিকভাবে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আইন নিজের গতিতে চলবে—এ ক্ষেত্রে রাজনৈতিক ও সামাজিকভাবে পূর্ণ সহযোগিতা দেওয়া হবে। এম এ মালিক আরও বলেন, হাসপাতালগুলোতে পর্যাপ্ত ডাক্তার ও জনবল নিশ্চিত করা জরুরি। রোগী থাকলেও যদি চিকিৎসক না থাকেন, তবে স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করা সম্ভব নয়। একইভাবে শিক্ষা খাতেও মানসম্মত পরিবেশ তৈরির ওপর জোর দেন তিনি। সভায় উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, “আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবো। এলাকার মানুষ যাতে শান্তিতে ও নিরাপদে বসবাস করতে পারে, সেটিই আমাদের অঙ্গীকার।” তিনি দলীয় নেতাকর্মীদের প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করার নির্দেশ দেন এবং উন্নয়ন কাজ দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান। সভা শেষে তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন। ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুন্নাহার এর সভাপতিত্বে উপজেলা সকল ইউনিট কর্মকর্তা ও প্রতিনিধিসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
