ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ওয়েব সামিট ২০২৬-এর বিশ্বমঞ্চে বাংলাদেশের রিটেইল ইনোভেশনকে তুলে ধরলো প্রিয়শপ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 25 February, 2026, 11:48 AM

ওয়েব সামিট ২০২৬-এর বিশ্বমঞ্চে বাংলাদেশের রিটেইল ইনোভেশনকে তুলে ধরলো প্রিয়শপ

ওয়েব সামিট ২০২৬-এর বিশ্বমঞ্চে বাংলাদেশের রিটেইল ইনোভেশনকে তুলে ধরলো প্রিয়শপ

বাংলাদেশের জনপ্রিয় বি-টু-বি মার্কেটপ্লেস ও স্মার্ট ডিস্ট্রিবিউশন প্ল্যাটফর্ম প্রিয়শপ এবার বিশ্বের অন্যতম বড় প্রযুক্তি সম্মেলন কাতার ওয়েব সামিট ২০২৬-এ অংশ নিয়েছে। কাতারের দোহায় আয়োজিত এই সম্মেলনে প্রিয়শপ তাদের লক্ষ্যটাকে তুলে ধরেছে কীভাবে প্রযুক্তি ব্যবহার করে দেশের ছোট ও মাঝারি ব্যবসায়ীদের জীবন বদলে দেওয়া সম্ভব।

বিশ্বের অন্যতম বৃহৎ প্রযুক্তি সম্মেলন হিসেবে স্বীকৃত ওয়েব সামিট ২০২৬ এবারও ১৩০টিরও বেশি দেশ থেকে হাজার হাজার অংশগ্রহণকারীকে একত্রিত করেছে দোহায়। কৃত্রিম বুদ্ধিমত্তা, ফিনটেক,  সাস্টেইনিবিলিটি এবং সারা বিশ্বের বৈশ্বিক উদ্যোক্তাদের নিয়ে আলোচনায় জমজমাট ছিল সামিট।

ওয়েব সামিটের এই বিশাল মঞ্চে প্রিয়শপের সিইও আশিকুল আলম খাঁন বাংলাদেশের সামগ্রিক মুদি দোকানিদের অবস্থা তুলে ধরেছেন। ৩০,০০০-এরও বেশি উদ্ভাবনকারী, বিনিয়োগকারী এবং উদ্যোক্তাদের সামনে  তিনি তুলে ধরেন কীভাবে প্রিয়শপের মাধ্যমে দেশের প্রায় ২ লাখ মুদি দোকানি এখন সহজেই পণ্য কিনতে পারছে ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের মাধ্যমে, শীর্ষ এফএমসিজি ব্র্যান্ডের পণ্য এখন কীভাবে হাতের নাগালে পাচ্ছে এআই আর্থিক সেবার মাধ্যমে। সাপ্লাই চেইনের স্বচ্ছতার সঙ্গে ফিনটেক উদ্ভাবনের সমন্বয়ে প্রিয়শপ দোকানিদের লজিস্টিক্স, অর্থায়ন এবং বাজার প্রবেশের প্রতিবন্ধকতা দূর করতে কার্যকর ভূমিকা রাখছে।

"আমাদের লক্ষ্য হচ্ছে, বাংলাদেশের সুবিধাবঞ্চিত মুদি দোকানিরা যেন বিশ্বের সেরা মানের পণ্য, দক্ষতা, মানসিকতা ও সুযোগ নিয়ে এগিয়ে যেতে পারেন। বাংলাদেশকে ওয়েব সামিটের মঞ্চে তুলে ধরতে পেরে এবং প্রযুক্তি কীভাবে লক্ষ লক্ষ দোকানির জীবন বদলে দিতে পারে সেই বার্তা বিশ্বের সামনে নিয়ে আসতে পেরে আমরা সত্যিই গর্বিত।" - বলেন প্রিয়শপের সিইও।

প্রিয়শপ ইতোমধ্যে সারা দেশে তার কাজের ছাপ রেখে চলেছে। দোকানিরা এখন কম খরচে ব্যবসা পরিচালনা করতে পারছেন, সহজে ঋণ ও আর্থিক সহায়তা পাচ্ছেন এবং পণ্য সরবরাহে অনেক বেশি সুবিধা ভোগ করছেন। ডিস্ট্রিবিউশন, উন্নত সাপ্লাই চেইন এবং ফিনটেক এর মাধ্যমে দোকানিদেরকে খুব দীর্ঘমেয়াদি ভাবে ব্যবসায়িক যাত্রাটাকে করছে সহজ।

ওয়েব সামিট ২০২৬-এ প্রিয়শপের এই অংশগ্রহণ বাংলাদেশের জন্য সত্যিই গর্বের একটি মুহূর্ত। এই উপস্থিতি, বৈশ্বিক প্রযুক্তি ও উদ্ভাবনের মানচিত্রে বাংলাদেশের অবস্থানকে সুদৃঢ়ভাবে চিহ্নিত করেছে। প্রিয়শপ সেই পথেই এগিয়ে যাচ্ছে দেশের লাখো উদ্যোক্তার স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status