ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্বাস্থ্য ও শিক্ষাখাতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে: এম এ মালিক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 25 February, 2026, 11:13 AM
সর্বশেষ আপডেট: Wednesday, 25 February, 2026, 12:08 PM

স্বাস্থ্য ও শিক্ষাখাতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে: এম এ মালিক

স্বাস্থ্য ও শিক্ষাখাতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে: এম এ মালিক

গত ১৫ বছরে দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জে কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হয়েছেন সাধারণ মানুষ। তিনি জানান, রাষ্ট্র সংস্কার কর্মসূচির অংশ হিসেবে স্বাস্থ্য ও শিক্ষাখাতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

২৪ ফেব্রুয়ারী ২০২৪ (মঙ্গলবার) সিলেট মহানগর ৩০নং ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ আব্দুল মালিক (এম এ মালিক) এ কথা বলেন।

দোয়া মাহফিলে মরহুমা খালেদা জিয়া, শহীদ জিয়াউর রহমান ও ভাষা আন্দোলনসহ বিভিন্ন সময়ে আত্মদানকারী শহীদদের রুহের মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে দেশের মানুষের কল্যাণ ও প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সুস্বাস্থ্য ও সফলতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

এম এ মালিক বলেন, স্বাস্থ্য ও শিক্ষা—এই দুই খাতকে আমরা সমান গুরুত্ব দিয়ে এগিয়ে নিতে চাই। দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জে স্বাস্থ্যসেবার ঘাটতি দ্রুত পূরণে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। তিনি জানান, সংশ্লিষ্ট তিন উপজেলার ইউএনওদের সঙ্গে মাসিক সমন্বয় সভা শুরু হবে এবং দক্ষিণ সুরমা থেকেই প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, ইতোমধ্যে দক্ষিণ সুরমায় খালখনন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। পর্যায়ক্রমে ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জেও উন্নয়ন কার্যক্রম শুরু হবে। বালাগঞ্জের সঙ্গে মৌলভীবাজারের সরাসরি যোগাযোগ ব্যবস্থার দাবির প্রসঙ্গে তিনি বলেন, “ব্রিজ নির্মাণ সময়সাপেক্ষ হলেও অস্থায়ীভাবে ফেরি সার্ভিস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।”

সরকারি অফিস সকাল ৯টায় শুরু করার নির্দেশনা প্রসঙ্গে এম এ মালিক বলেন, “বিশ্বের উন্নত দেশগুলোতে সকাল ৮টা বা ৯টা থেকেই অফিস কার্যক্রম শুরু হয়। এতে সময়ের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত হয় এবং সেবাগ্রহীতারা উপকৃত হন।” তিনি এ সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে বলেন, রোজার মাসে সাময়িক কিছু অসুবিধা হলেও ধীরে ধীরে এটি অভ্যাসে পরিণত হবে।

শেষে তিনি জানান, সংসদীয় অধিবেশন শেষে দক্ষিণ সুরমার স্বাস্থ্য খাত নিয়ে আরও বিস্তারিত কর্মসূচি ঘোষণা করা হবে।

সিলেট মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো: ফয়সল আহমেদ এর আয়োজনে আরও উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির  ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী,  সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সিলেট জেলা কৃষক দলের সভাপতি হুমায়ুন কবির শাহীন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসাংগঠনিক সম্পাদক কামাল হাসান জুয়েলসহ স্থানীয় নেতৃবৃন্দ ও বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status