|
এমপি ডা. আব্দুল বারীকে আউচপাড়া ইউনিয়ন জামায়াতের সংবর্ধনা
নতুন সময় প্রতিনিধি
|
![]() এমপি ডা. আব্দুল বারীকে আউচপাড়া ইউনিয়ন জামায়াতের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি ডাঃ আব্দুল বারী সরদার। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নবনির্বাচিত এমপি ডা. আব্দুল বারী সরদার বলেন, জনগণের ভালোবাসা ও দোয়ার ফলেই তিনি আজ এই দায়িত্ব পেয়েছেন। তিনি বাগমারার সার্বিক উন্নয়ন, ন্যায়ভিত্তিক সমাজ গঠন এবং এলাকার মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি দল-মত নির্বিশেষে সকলকে সঙ্গে নিয়ে এলাকার উন্নয়নে কাজ করার আহ্বান জানান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাগমারা উপজেলা জামায়াতের আমীর মাস্টার কামরুজ্জামান হারুন, সেক্রেটারি সহকারী অধ্যাপক অহিদুল ইসলাম, বায়তুলমাল সম্পাদক মাওলানা ইব্রাহিম আলী। এছাড়াও বক্তব্য দেন মাওলানা মুর্তজা হুসাইন, আউচপাড়া ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক আইনুল হক ও ডাঃ আলমগীর হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আউচপাড়া ইউনিয়ন আমীর মাওলানা আল আমীন এবং সঞ্চালনা করেন ইউনিয়ন সেক্রেটারি সাইফুল ইসলাম। ইফতার মাহফিলে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত দলীয় নেতাকর্মী, সমর্থক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
পর্যটন, তথ্যপ্রযুক্তি ও রিয়েল এস্টেট খাতে অপার সম্ভবনাময় অতিথি গ্রুপ
পাইকগাছায় বিএনপির বিনামূল্যে চক্ষু ক্যাম্পে সেবা নিলেন ৩ হাজার, ৫ শতাধিক রুগীর ছানি অপারেশনের ব্যবস্থা
কুড়িগ্রামে অতি উচ্চমাত্রার ক্রিস্টাল মেথ আইস মাদকসহ ১ ব্যক্তি আটক
কয়রা-পাইকগাছার উন্নয়নে ৩ কোটি টাকার বরাদ্দ দেয়ার মাঝে সীমাবদ্ধ নয়, এ অঞ্চলে সর্বাধিক বরাদ্দ দেয়ার অঙ্গিকার
