|
সুন্দরবনে দস্যুতা দমনে কোস্টগার্ডের নেতৃত্বে যৌথবাহিনীর অভিযান শুরু
মনির হোসেন, মোংলা
|
![]() সুন্দরবনে দস্যুতা দমনে কোস্টগার্ডের নেতৃত্বে যৌথবাহিনীর অভিযান শুরু জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে সুন্দরবনে নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে দস্যু বাহিনী। মুক্তিপণ দাবিতে জেলে অপহরণ, অস্ত্রের মুখে জিম্মি করে টাকা আদায়, মাছ ছিনতাই ও মারধরের ঘটনা বাড়ছে বিভিন্ন এলাকায়। বিশেষ করে দুবলার চর এলাকায় দস্যুদের তৎপরতা নিয়ে উদ্বেগ বেশি। বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সুন্দরবনের দস্যুদের বিরুদ্ধে অভিযান পরিচালনার কার্যক্রম গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এরই ধারাবাহিকতায় ২৪ ফেব্রুয়ারী মঙ্গলবার সকালে কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা সদর দপ্তরে থেকে দস্যুবাহিনীর বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার লক্ষে রওনা দেয় যৌথবাহিনী। বাংলাদেশ নৌবাহিনী, কোস্টগার্ড, র্যাব ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথবাহিনী স্পিডবোটযোগে সুন্দরবনের বিভিন্ন এলাকায় গিয়ে দস্যুদের আস্তানা শনাক্ত করে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত সুন্দরবনের কোন দস্যুকে আটকের খবর পাওয়া যায়নি। কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া উইং জানায়, সুন্দরবনের বনদস্যুদের বিরুদ্ধে কোস্টগার্ডের নেতৃত্বে যৌথবাহিনীর অভিযান শুরু করা হয়েছে। দস্যুদের পুরোপুরি নির্মুল না করা পর্যন্ত অভিযান চলবে। মোংলার জয়মনিঘোল এলাকার জেলে লিটন গাজী এ প্রতিবেদককে বলেন, এক সপ্তাহের ব্যবধানে সুন্দরবনের গভীর এলাকা থেকে ২৮ জেলেকে অপহরণ করে দস্যুরা। মুক্তিপণ দিয়ে কেউ কেউ ছাড়া পেলেও এখনও অনেকে আটকা রয়েছে। জানতে চাইলে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই সুন্দরবনে দস্যু তৎপরতা বৃদ্ধির বিষয়টি নজরে এসেছে। আমি খুলনা বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসন, র্যাব, কোস্ট গার্ড, পুলিশ, নৌ-পুলিশ ও বন বিভাগের সঙ্গে আলোচনা করেছি এবং ইতিমধ্যে দস্যুতা দমনে যৌথবাহিনীর অভিযান শুরু হয়েছে। তিনি আরো বলেন, উপকূলের সাধারণ মানুষ জীবন-জীবিকার জন্য সাগরে যেতে পারছে না। তাদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। চলমান অভিযান জোরদার করা হবে, পাশাপাশি বিশেষ অভিযান পরিচালনা করা হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
পর্যটন, তথ্যপ্রযুক্তি ও রিয়েল এস্টেট খাতে অপার সম্ভবনাময় অতিথি গ্রুপ
কুড়িগ্রামে অতি উচ্চমাত্রার ক্রিস্টাল মেথ আইস মাদকসহ ১ ব্যক্তি আটক
পাইকগাছায় বিএনপির বিনামূল্যে চক্ষু ক্যাম্পে সেবা নিলেন ৩ হাজার, ৫ শতাধিক রুগীর ছানি অপারেশনের ব্যবস্থা
কয়রা-পাইকগাছার উন্নয়নে ৩ কোটি টাকার বরাদ্দ দেয়ার মাঝে সীমাবদ্ধ নয়, এ অঞ্চলে সর্বাধিক বরাদ্দ দেয়ার অঙ্গিকার
