|
গাজীপুর সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার
মো মাসুদ রানা,গাজীপুর
|
![]() গাজীপুর সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিটি কর্পোরেশন-১ শাখা থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন রোববার(২২ ফেব্রুয়ারি) জারি করা হয়। মন্ত্রণালয়ের যুগ্মসচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ‘স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর ধারা ২৫ক-এর উপধারা (১) অনুযায়ী, গাজীপুর সিটি কর্পোরেশন র্গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ জারি না হওয়া পর্যন্ত মোঃ শওকত হোসেন সরকারকে পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হলো। একই প্রজ্ঞাপনে আরও কয়েকটি সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। তাঁরা হলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মোঃ আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে মোঃ শফিকুল ইসলাম খান, খুলনা সিটি কর্পোরেশনে নজরুল ইসলাম খান, সিলেট সিটি কর্পোরেশনে আব্দুল কাইয়ুম চৌধুরী এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে সাখাওয়াত হোসেন খানকে প্রশাসক হিসেবে নিযুক্ত করা হয়েছে। মোঃ শওকত হোসেন সরকার বর্তমানে গাজীপুর মহানগর বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন। প্রজ্ঞাপনে জানানো হয়, নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা অধ্যাদেশের ধারা ২৫ক-এর উপধারা (৩) অনুযায়ী সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন এবং বিধি অনুযায়ী ভাতা পাবেন। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্ক, ৪৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে
কিশোরগঞ্জের অষ্ট্রগ্রামে কবরস্থানের ওপর বিএনপির কার্যালয় নির্মাণের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে
বাগমারায় মাদক ব্যবসায়ীর বাড়িতে পুলিশের অভিযান, উদ্ধার ৪ মোটরসাইকেল
কুড়িগ্রামের দুধকুমার নদের ভাঙ্গন প্রতিরোধের দাবিতে ফুসে উঠেছে এলাকাবাসী
