ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৭ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
নরসিংদীতে জমির বিরোধে কাটা হল শিক্ষকের রগ, প্রতিপক্ষের বাড়িতে আগুন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 21 February, 2026, 4:38 PM

নরসিংদীতে জমির বিরোধে কাটা হল শিক্ষকের রগ, প্রতিপক্ষের বাড়িতে আগুন

নরসিংদীতে জমির বিরোধে কাটা হল শিক্ষকের রগ, প্রতিপক্ষের বাড়িতে আগুন

নরসিংদীর শিবপুর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে অবসরপ্রাপ্ত শিক্ষককে কুপিয়ে দুই পায়ের রগ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার জের ধরে প্রতিপক্ষের বাড়িঘর ভাঙচুর করে অগ্নিসংযোগ করেছে বিক্ষুদ্ধ এলাকাবাসী।

শুক্রবার (২০ ফেব্রুয়ারী) রাতে উপজেলার পুটিয়া ইউনিয়নের মোল্লাকান্দা মোগল বাড়িতে এ ঘটনা ঘটে বলে শিবপুর মডেল থানার ওসি কোহিনূর মিয়া জানান।

আহত আবু ছাঈদ মোগল (৭০) মোল্লাকান্দা গ্রামের জামাল উদ্দিন মোগলের ছেলে। তিনি শিবপুরের ষাশপুর কাজী মফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক। তিনি সংকটাপন্ন অবস্থায় ঢাকার একটি হাসপাতালের আইসিইউ-তে ভর্তি আছেন।

আবু ছাঈদ মোগলের মেয়ে রোকেয়া লিপি বলেন, প্রতিবেশী স্বপন মোগলের সঙ্গে তাদের জমি সংক্রান্ত বিরোধ চলছিল। বৃহস্পতিবার সকালে তিনি ওই জমিতে গেলে স্বপন মোগল এসে বাধা দেন এবং তাকে মারধর করেন।

লিপির ডাক-চিৎকারে তার বাবা আবু ছাইদ ঘটনাস্থলে গেলে স্বপন মোগল ও তার ভাই কিরণ মোগল দা দিয়ে কুপিয়ে লিপির বাবা ছাঈদ মোগলকে দুই পায়ের রগ কেটে ফেলে। এ সময় স্থানীয় লোকজনের সহায়তায় তাকে উদ্ধার করে প্রথমে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এদিকে শুক্রবার রাতে আবু ছাঈদ মোগল হাসপাতালে চিকিসাধীন অবস্থায় মারা যাওয়ার গুজব ছড়িয়ে পড়লে বিক্ষুদ্ধ এলাকাবাসী প্রতিপক্ষ স্বপন মোগল ও তার ভাই কিরণ মোগলের বাড়িঘর ভাঙচুর করে অগ্নিসংযোগ করে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।

শিবপুর মডেল থানার ওসি কোহিনূর মিয়া বলেন, “জমি সংক্রান্ত বিরোধের জের ধরে একজনকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আহতের স্বজনরা থানায় অভিযোগ করেছেন।

“এরপর শুক্রবার রাতে প্রতিপক্ষ স্বপন মোগলের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status