|
মাদক, সন্ত্রাস ও বালু ব্যবসা বন্ধ করব- হুমাম কাদের চৌধুরী এমপি
এম. মতিন, রাঙ্গুনিয়া
|
![]() মাদক, সন্ত্রাস ও বালু ব্যবসা বন্ধ করব- হুমাম কাদের চৌধুরী এমপি তিনি বলেছেন, নির্বাচনের সময় দেওয়া অঙ্গীকার বাস্তবায়নে ইতিমধ্যে কাজ শুরু হয়েছে এবং এসব অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাঙ্গুনিয়া উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। হুমাম কাদের চৌধুরী বলেন, “আমি নির্বাচনের সময় রাঙ্গুনিয়ার মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিলাম, এই জনপদকে মাদক, সন্ত্রাস ও অবৈধ বালু ব্যবসা থেকে মুক্ত করব। আমি সেই ওয়াদা ভুলিনি। প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় এসব অপরাধ বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।” তিনি আরও বলেন, "রাঙ্গুনিয়ায় শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা তাঁর অগ্রাধিকার। এজন্য সংশ্লিষ্ট সকলকে নিয়ে সমন্বিতভাবে কাজ করা হবে।" ![]() মাদক, সন্ত্রাস ও বালু ব্যবসা বন্ধ করব- হুমাম কাদের চৌধুরী এমপি শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) দেবব্রত দাশ, রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরমান হোসেনসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। নবনির্বাচিত সংসদ সদস্য হিসেবে প্রথমবারের মতো রাঙ্গুনিয়ায় এসে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন হুমাম কাদের চৌধুরী। তাঁর এই ঘোষণায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে মাদক ও অবৈধ কর্মকাণ্ড দমনে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রত্যাশা তৈরি হয়েছে। ছবির ক্যাপশন- চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় একুশের প্রথম প্রহরে শহিদ মিনারে পুষ্পস্তবক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন হুমাম কাদের চৌধুরী |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
