|
শ্রদ্ধা ও ভালোবাসায় রাঙ্গামাটিতে মহান শহিদ দিবস পালিত: পুলিশ সুপারের পুষ্পস্তবক অর্পণ
মোঃ কামরুল ইসলাম, , রাঙ্গামাটি
|
![]() শ্রদ্ধা ও ভালোবাসায় রাঙ্গামাটিতে মহান শহিদ দিবস পালিত: পুলিশ সুপারের পুষ্পস্তবক অর্পণ আজ ২১শে ফেব্রুয়ারি ২০২৬, শনিবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে রাঙ্গামাটি কেন্দ্রীয় শহিদ মিনারে জেলা পুলিশের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা আন্দোলনের বীর শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। পুষ্পস্তবক অর্পণকালে পুলিশ সুপারের সাথে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন: জনাব মোঃ ইকবাল হোছাইন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)।জনাব মোঃ জসীম উদ্দীন চৌধুরী, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্)। জনাব মোজাম্মেল হক, সহকারী পুলিশ সুপার (এসএএফ)।দিবসটি উপলক্ষ্যে রাঙ্গামাটি শহরজুড়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সাধারণ মানুষ ও সর্বস্তরের জনতা যেন নির্বিঘ্নে এবং শান্তিপূর্ণভাবে শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে পারেন, তা নিশ্চিত করতে শহিদ মিনার ও এর আশপাশে রাঙ্গামাটি জেলা পুলিশের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। এ বিষয়ে জেলা পুলিশ জানায়, ভাষা শহিদদের স্মরণে আয়োজিত সকল অনুষ্ঠান যেন সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়, সে লক্ষ্যে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারির পাশাপাশি অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
