ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাউফলে স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা কার্যক্রমের মাধ্যমে দায়িত্ব শুরু জনতার সেবক (এমপি) ড. শফিকুল ইসলাম মাসুদের
মোঃ আল আমিন আকন, বাউফল
প্রকাশ: Friday, 20 February, 2026, 1:25 PM

বাউফলে স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা কার্যক্রমের মাধ্যমে দায়িত্ব শুরু জনতার সেবক (এমপি) ড. শফিকুল ইসলাম মাসুদের

বাউফলে স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা কার্যক্রমের মাধ্যমে দায়িত্ব শুরু জনতার সেবক (এমপি) ড. শফিকুল ইসলাম মাসুদের

পটুয়াখালীর বাউফল উপজেলায় দায়িত্ব গ্রহণের পর প্রথম কার্যক্রম হিসেবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছেন নবনির্বাচিত সংসদ সদস্য ডা. শফিকুল ইসলাম মাসুদ।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি ২০২৬) সকাল সাড়ে ৯টায় বাউফল উপজেলা ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। এ সময় তিনি বলেন, একটি রাষ্ট্র তখনই এগিয়ে যায় যখন জনগণ সক্রিয়ভাবে উন্নয়নমূলক কাজে অংশ নেয়। জনপ্রতিনিধির দায়িত্ব একার নয়, সমাজ ও রাষ্ট্রের মানবিক কাজে সবার সম্পৃক্ততা জরুরি।

তিনি আরও বলেন, আমি আপনাদের খাদেম হিসেবে পাশে থাকার চেষ্টা করছি। আপনাদের সহযোগিতা ছাড়া যথাযথভাবে দায়িত্ব পালন সম্ভব নয়। সেবার মান উন্নয়নে সবাইকে একসাথে কাজ করতে হবে।

পরিচ্ছন্নতা কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুর রউফ, উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইসাহাক, নায়েবে আমীর মাওলানা রফিকুল্লাহসহ জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের স্থানীয় নেতাকর্মীরা।

কর্মসূচিতে হাসপাতাল প্রাঙ্গণ ও ওয়ার্ডসমূহে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। স্থানীয়দের আশা, এ উদ্যোগ স্বাস্থ্যসেবার পরিবেশ উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে।






পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status