ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ভারতীয় ভিসা প্রক্রিয়া দ্রুতই স্বাভাবিক হবে: সহকারী হাই কমিশনার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 19 February, 2026, 1:40 PM

ভারতীয় ভিসা প্রক্রিয়া দ্রুতই স্বাভাবিক হবে: সহকারী হাই কমিশনার

ভারতীয় ভিসা প্রক্রিয়া দ্রুতই স্বাভাবিক হবে: সহকারী হাই কমিশনার

ভ্রমণ ভিসাসহ অন্যান্য ক্যাটাগরির ভিসা প্রক্রিয়া শিগগিরই স্বাভাবিক হবে বলে জানিয়েছেন সিলেটস্থ ভারতীয় সহকারী হাই কমিশনের সহকারী হাই কমিশনার অনিরুদ্ধ দাস। 

তিনি জানান, এ ব্যাপারে ইতোমধ্যেই উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া মেডিকেল ভিসা ও ডাবল এন্ট্রি ভিসা দেওয়া হচ্ছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে সিলেট জেলা প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের চিন্তা-চেতনা এক। দুই দেশ তাদের সংস্কৃতি অতীতকাল থেকে ধারণ করে আসছে। আমরা একসাথে কাজ করতে চাই। ভারত-বাংলাদেশ সম্পর্ক একসাথে দাঁড়িয়ে আছে।

অনিরুদ্ধ দাস আরও বলেন, পারস্পরিক শ্রদ্ধা ও সম্মানের ভিত্তিতে ভারত-বাংলাদেশ সম্পর্ক দাঁড়িয়ে আছে। দুই দেশের জনগণই হবে স্থিতিশীল, ইতিবাচক, গঠনমূলক, দীর্ঘমেয়াদি ও উভয়ের জন্য লাভজনক সম্পর্কের মূল অংশীদার।

তিনি যোগ করেন, আমাদের উচিত ভৌগোলিক-সাংস্কৃতিক নৈকট্য, ক্রমবর্ধমান অর্থনৈতিক সক্ষমতা এবং ভবিষ্যতের আকাঙ্ক্ষাকে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে নতুন সুযোগে রূপান্তর করা। সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ ও গঠনমূলক সমালোচনার মাধ্যমে এই সম্পর্ককে আরও জোরদার ও দৃঢ় করতে পারেন।

দুই দেশের সম্পর্ককে আরও জোরদারে ভিসা প্রদানের ক্ষেত্রে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেওয়া হচ্ছে।

মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা সিলেটের সঙ্গে ভারতের উত্তর-পূর্বাঞ্চলে ব্যবসা-বাণিজ্য, শিক্ষা-সংস্কৃতি বিনিময় ও কানেক্টিভিটি নিয়ে সম্ভাবনা ও চ্যালেঞ্জ তুলে ধরেন।
এ ছাড়া ভারতীয় সরকারের ‘এইড টু বাংলাদেশ’ এবং ‘এলওসি’ প্রকল্পের মাধ্যমে সিলেটের আর্থ-সামাজিক উন্নয়নে প্রকল্প গ্রহণের আহ্বান জানান।

বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে শহীদ বীরদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তারা দুই দেশের ঐতিহাসিক বন্ধনকে আরও সুদৃঢ় করার এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে ফলপ্রসূ করার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা প্রেস ক্লাবের সভাপতি মঈন উদ্দিন এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন।

অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও ডেইলি নিউ এজ’এর স্টাফ করেসপন্ডেন্ট মনিরুজ্জামান মনির।

অন্যান্য বক্তারা ছিলেন ভারতীয় সহকারী হাই কমিশনের প্রেস-ইনফরমেশন-শিক্ষা-কালচার সেকেন্ড সেক্রেটারি রাজেশ ভাটিয়া, ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আধুনিক কাগজের উপদেষ্টা সম্পাদক আল আজাদ, দৈনিক উত্তরপূর্ব’র নির্বাহী সম্পাদক ও সাবেক সভাপতি তাপস দাস পুরকায়স্থ, দৈনিক দেশবার্তা সিলেট ব্যুরো প্রধান লিয়াকত শাহ ফরিদী, ইউএনবি’র সিলেট প্রতিনিধি ও ক্লাবের সিনিয়র সদস্য মোহাম্মদ মহসীন, দৈনিক সমকালের সিলেট ব্যুরো প্রধান মুকিত রহমানী, বাংলাদেশ প্রতিদিনের নিজস্ব প্রতিবেদক ও সাবেক সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল, দৈনিক আধুনিক কাগজের প্রধান সম্পাদক ও প্রকাশক সাঈদ চৌধুরী টিপু, বিজনেস স্ট্যান্ডার্ডের সিলেট প্রতিনিধি দেবাশীষ দেবু, চ্যানেল আই’য়ের সিলেট প্রতিনিধি সাদিকুর রহমান সাকী।

ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন ক্লাবের সহ-সভাপতি ও দৈনিক উত্তরপূর্ব’র জ্যেষ্ঠ প্রতিবেদক সজল ঘোষ, সহ-সাধারণ সম্পাদক রবি কিরণ সিংহ রাজেশ, কোষাধ্যক্ষ ও দৈনিক জৈন্তাবার্তা’র বার্তা সম্পাদক আনন্দ সরকার, দপ্তর সম্পাদক ও দৈনিক রূপালী বাংলাদেশ’র স্টাফ রিপোর্টার আব্দুল আহাদ, কার্যনির্বাহী কমিটির সদস্য সোহেল আহমদ (নবীন সোহেল) ও রাজিব রাসেল।

এ ছাড়া উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তরের স্টাফ ফটো জার্নালিস্ট মামুন হাসান, আজকের সিলেটডটকম’র সম্পাদক রজত কান্তি চক্রবর্তী, দৈনিক উত্তরপূর্ব’র জ্যেষ্ঠ প্রতিবেদক অমল কৃষ্ণ দেব, যুগভেরী’র সিনিয়র রিপোর্টার রায়হান উদ্দিন, দৈনিক কালবেলা সিলেট ব্যুরো প্রধান মিঠু দাস জয়, দৈনিক খবরের কাগজের স্টাফ ফটো সাংবাদিক মামুন হোসেন, বিডিনিউজ২৪ডটকম’র সিলেট প্রতিনিধি ভবরঞ্জন মৈত্র বাপ্পা, দৈনিক আধুনিক কাগজের মফস্বল সম্পাদক মো. মেহেদী হাসান মিজু, চ্যানেল আই’য়ের ভিডিও জার্নালিস্ট সুর্বণা হামিদ, আজকের পত্রিকা’র সহকারি সম্পাদক এসএম মিজানুর রহমান মিজান মোহাম্মদ, দীপ্ত টিভি রিপোর্টার জয়ন্ত কুমার দাস, এবং দৈনিক আধুনিক কাগজ’র স্টাফ রিপোর্টার এম. কে. তুহিন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status