ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১ মার্চ ২০২৬ ১৫ ফাল্গুন ১৪৩২
স্পেয়ার পার্টসে ৭০ পার্সেন্ট পর্যন্ত ছাড় পাচ্ছেন রিয়েলমির গ্রাহক
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 19 February, 2026, 1:21 PM

স্পেয়ার পার্টসে ৭০ পার্সেন্ট পর্যন্ত ছাড় পাচ্ছেন রিয়েলমির গ্রাহক

স্পেয়ার পার্টসে ৭০ পার্সেন্ট পর্যন্ত ছাড় পাচ্ছেন রিয়েলমির গ্রাহক

তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি তাদের সব ডিভাইসের স্পেয়ার পার্টসে বিশেষ ছাড় দিচ্ছে। এই অফারের আওতায় মেইনবোর্ড ও স্ক্রিন রিপ্লেসমেন্টে সর্বোচ্চ ৭০% পর্যন্ত ছাড় পাওয়া যাবে রিয়েলমি’র সকল সার্ভিস সেন্টারে।

পাশাপাশি, সব ধরনের স্পেয়ার পার্টস, অ্যাকসেসরিজ ও সেফগার্ড সার্ভিসে থাকছে ১০% ছাড়। এ বছরের জানুয়ারি থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইনটি আগামী ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।

একইসাথে, রিয়েলমি তাদের জনপ্রিয় সার্ভিস ডে ক্যাম্পেইনও চালু করেছে, যা ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা বিশেষ রেটে তাদের ডিভাইসের প্রিমিয়াম কেয়ার নেওয়ার সুযোগ পাবেন। এই ক্যাম্পেইনের আওতায় থাকছে সম্পূর্ণ ফ্রি সার্ভিসিং সুবিধা; যার মধ্যে রয়েছে আউট-অব-ওয়ারেন্টি রিপেয়ার চার্জ, স্মার্টফোন ক্লিনিং ও মেইনটেন্যান্স, অফিসিয়াল সফটওয়্যার আপগ্রেড ও প্রটেকটিভ ফিল্ম বা কেস (স্টক থাকা সাপেক্ষে)।

দেশজুড়ে সকল রিয়েলমি সার্ভিস সেন্টারে এ সুবিধা পাওয়া যাবে, যেখানে ক্রেতাদের জন্য দ্রুত, নির্ভরযোগ্য ও ঝামেলাহীন সাপোর্টের সুব্যবস্থা থাকছে। হাই-কোয়ালিটি আফটার-সেলস সার্ভিস ও ডিভাইস কেয়ার সকল ব্যবহারকারীর জন্য সহজলভ্য করতে ব্র্যান্ডটি কতোটা প্রতিশ্রুতিবদ্ধ; রিয়েলমির এ ক্যাম্পেইন তারই প্রমাণ দেয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status