ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১ মার্চ ২০২৬ ১৫ ফাল্গুন ১৪৩২
যশোরে পেটে করে ইয়াবা বহন তরুণ গ্রেপ্তার
মোঃ জসিম উদ্দিন তুহিন, যশোর
প্রকাশ: Thursday, 19 February, 2026, 11:33 AM

যশোরে পেটে করে ইয়াবা বহন তরুণ গ্রেপ্তার

যশোরে পেটে করে ইয়াবা বহন তরুণ গ্রেপ্তার

যশোরের মনিহার এলাকা থেকে পেটভর্তি ইয়াবাসহ এক যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৬ (র‌্যাব-৬) যশোরের সদস্যরা। আটক মাসুদ রানা যশোর শার্শা উপজেলার গোরপাড়া কলোনিপাড়ার হোসেন আলীর ছেলে। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে তাকে আটক করা হয়।

বর্তমানে তিনি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল-এ ভর্তি রয়েছেন।র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাসুদ রানা স্বীকার করেন যে তিনি কক্সবাজার থেকে আনুমানিক দুই হাজার থেকে দুই হাজার দুইশ পিস ইয়াবা ট্যাবলেট পাচারের উদ্দেশ্যে পেটে করে বহন করেন। পরবর্তীতে এক্স-রে পরীক্ষায় তাঁর পেটের ভেতরে ইয়াবা থাকার বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

র‌্যাবের পাহারায় তাঁকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের দ্বিতীয় তলার মডেল ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে র‌্যাব।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status