ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
চ্যাম্পিয়ন্স লিগে ফের অঘটন, রানার্সআপ ইন্টারকে হারাল পুঁচকে ক্লাব!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 19 February, 2026, 10:25 AM

চ্যাম্পিয়ন্স লিগে ফের অঘটন, রানার্সআপ ইন্টারকে হারাল পুঁচকে ক্লাব!

চ্যাম্পিয়ন্স লিগে ফের অঘটন, রানার্সআপ ইন্টারকে হারাল পুঁচকে ক্লাব!

আরেকটি অঘটন ঘটানোর আশায় ছিল নরওয়ের পুঁচকে ক্লাব বোডো/গ্লিম্ট। প্রথমবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেলতে নেমে জানুয়ারিতে তারা ম্যানচেস্টার সিটিকে হারিয়ে বড় চমক দেখায়। এবার ডিফেন্ডিং রানার্সআপ ইন্টার মিলানকেও একই স্বাদ দিলো বোডো/গ্লিম্ট। ২০ মিনিটে পিছিয়ে পড়ার পর সমতায় ফিরতে সময় লাগেনি তাদের। কিন্তু দ্বিতীয়ার্ধে তিন মিনিটের ব্যবধানে দুই গোল হজম করে ৩-১ ব্যবধারে হার দেখল ইন্টার।

বোডো/গ্লিম্টের মাঠ আস্পমাইরা স্টেডিয়ামে গিয়ে কঠিন পরীক্ষা দিতে হয়েছিল পেপ গার্দিওলার ক্লাব সিটিকে। একই ভেন্যুতে গতকাল (বুধবার) সেই তিক্ততার শিকার ইন্টার মিলানও। মাত্র ৫৫ হাজার জনগোষ্ঠীর বোডো শহর মূলত মাছ ধরার শহর হিসেবে বিখ্যাত। নরওয়ের শহরটি এবার ফুটবল ম্যাজিকের জন্যও পরিচিত হতে চলেছে। এ ছাড়া অ্যাতলেটিকো মাদ্রিদের মাঠে গিয়ে তাদেরও ২-১ গোলে হারিয়ে এসেছিল বোডো/গ্লিম্ট।

ম্যাচে যদিও ৫৫ শতাংশ পজেশনে এগিয়ে ছিল ইন্টার, পাশাপাশি ১১ শট নিয়ে ৪টি লক্ষ্যে ছিল তাদের। বিপরীতে ৮ শটের মধ্যে ৬টিই লক্ষ্যে ছিল স্বাগতিক বোডো/গ্লিম্টের। ইতালিয়ান (সিরি আ) টেবিল টপার ইন্টার সব প্রতিযোগিতা মিলিয়ে টানা সপ্তম জয়ের আশায় ছিল। তাদের আশাহত করেছে নরওয়ের ক্লাবটি। ২০ মিনিটের মাথায় মিডফিল্ডার সোন্দ্রে ব্রান্সটাড দারুণ ফিনিশিংয়ে ইন্টারকে পিছিয়ে দেন। ১০ মিনিট পর পিও এস্পোসিতো সমতায় ফেরান ইতালিয়ান জায়ান্টদের। 

দ্বিতীয়ার্ধে ৬১ ও ৬৪ মিনিটে দুটি গোল করে ফের স্কোরশিটের দখল নেয় বোডো/গ্লিম্ট। দুটি গোলই প্রায় একই ধরনের, দ্রুত পাস এবং নিঃস্বার্থ অ্যাসিস্টে স্কোরশিটে নাম তোলেন জেন্স পিটার হাউগ ও ক্যাসপার হগ। ৮ হাজার ধারণক্ষমতা সম্পন্ন আস্পমাইরা স্টেডিয়াম উল্লাসে মাতে। শেষ পর্যন্ত আর ৩-১ গোলের সেই ব্যবধানে পরিবর্তন আনতে পারেনি ইন্টার মিলান। প্লে-অফের প্রথম লেগে ধাক্কা খেলো লাউতারো মার্টিনেজরা।

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় উঠার লড়াইয়ে দ্বিতীয় লেগে কামব্যাক দিতে হবে ইন্টারকে। আগামী মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ঘরের মাঠে তারা বোডো/গ্লিম্টকে আতিথ্য দেবে। অভিষেক আসরটা আরও রাঙিয়ে সেখানে রূপকথা লেখার আশায় থাকবে নরওয়ের ক্লাবটি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status