ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৪ অক্টোবর ২০২৬ ● ৮ কার্তিক ১৪৩৩
খাগড়াছড়িতে বিক্ষোভ, ৪৮ ঘণ্টার আলটিমেটাম
মোঃ মোবারক হোসেন, খাগড়াছড়ি
প্রকাশ: Saturday, 24 October, 2026, 11:34 AM

খাগড়াছড়িতে বিক্ষোভ, ৪৮ ঘণ্টার আলটিমেটাম

খাগড়াছড়িতে বিক্ষোভ, ৪৮ ঘণ্টার আলটিমেটাম

সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার, পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং জেলার পর্যটনকেন্দ্রগুলো খুলে দেওয়ার দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর ২৬) বিকেলে পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ী, পরিবহন শ্রমিক ও স্থানীয় জনগণের অংশগ্রহণে খাগড়াছড়ি পৌরসভার শাপলা চত্বরে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এর আগে বিক্ষোভকারীরা শহরে একটি মিছিল বের করেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌরসভার শাপলা চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন পার্বত্য যানবাহন সমিতির সভাপতি আইয়ূশ চাকমা। এ সময় বক্তব্য দেন যানবাহনসংশ্লিষ্ট নেতা জসিম উদ্দিন, উজ্জ্বল, মোহাম্মদ আসাদ মাসুম ও ওমর ফারুক কুসুম।

বক্তারা বলেন, সাজেকে পর্যটকদের যাতায়াত বন্ধ থাকায় পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ী, পরিবহন শ্রমিকসহ সংশ্লিষ্ট বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। দীর্ঘদিন পর্যটনকেন্দ্রগুলো বন্ধ থাকায় স্থানীয় অর্থনীতিতেও এর নেতিবাচক প্রভাব পড়ছে।
তারা পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করে দ্রুত সাজেক ভ্রমণে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার, পর্যটনকেন্দ্রগুলো খুলে দেওয়া এবং যানবাহন চলাচল স্বাভাবিক করার দাবি জানান।

এ ছাড়া পাহাড়ে চাঁদাবাজি বন্ধে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নেওয়ারও দাবি জানান বক্তারা। একই সঙ্গে অবিলম্বে অবরোধ প্রত্যাহারের জন্য সংশ্লিষ্টদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেন তারা।

নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি নিয়ে আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status