ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
দৌলতপুরে মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতের জেল
কাউছার মিয়া, দৌলতপুর
প্রকাশ: Wednesday, 18 February, 2026, 10:00 PM

দৌলতপুরে মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতের জেল

দৌলতপুরে মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতের জেল

মানিকগঞ্জের দৌলতপুরে মাদকদ্রব্য সেবনের দায়ে এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালত কারাদন্ড প্রদান করেছে। (১৮ ফেব্রুয়ারি) বুধবার দৌলতপুর উপজেলার ধামশ্বর ইউনিয়নের সাইলাবাড়ী গ্রামে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. আহসানুল আলম। অভিযুক্ত নজরুল ইসলামের পিতা আবুল বাসার এর অভিযোগের প্রেক্ষিতে উক্ত এলাকায় গিয়ে দেখা যায়, তার পুত্র নজরুল ইসলাম(৩৯) নেশা করে নেশাগ্রস্ত অবস্থায় পরিবার ও এলাকার মানুষের সাথে খারাপ ব্যবহার করছে এবং ভাঙ্গচুর করে শান্তি বিনষ্ট করছে। এ সময় অভিযুক্ত ব্যাক্তির কাছে নেশার সরঞ্জাম (কলকি, সিরিঞ্জ ও খালি ঔষধের বোতল) পাওয়া যায় এবং অভিযোগের বিষয়ে জিজ্ঞেস করলে সে  স্বীকার করে যে সে নেশাগ্রস্ত এবং ভুল করছে। উক্ত ঘটনার প্রেক্ষিতে অভিযুক্ত ব্যাক্তিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন  ২০১৮ এর ৩৬ ও ৫ ধারায় ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মো.আহসানুল আলম।  এসময় তিনি জানান জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status