ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
ময়মনসিংহে ওয়ালটনের একটি ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেয়েছেন আলম সাংমা
মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, ময়মনসিংহ
প্রকাশ: Wednesday, 18 February, 2026, 9:53 PM

ময়মনসিংহে ওয়ালটনের একটি ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেয়েছেন আলম সাংমা

ময়মনসিংহে ওয়ালটনের একটি ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেয়েছেন আলম সাংমা

সুপারব্র্যান্ড ও টেক জায়ান্ট ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন " নেক্সট লেবেল ডিল"এ একটি ফ্রিজ কিনে আরও একটি ফ্রিজ উপহার পেয়েছেন ময়মনসিংহের হালুয়াঘাটের আলম সাংমা নামে এক আদিবাসী ক্রেতা।

বুধবার (১৮ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার ধারা বাজার জলিল এন্টারপ্রাইজ ওয়ালটন শো-রুমে আলম সাংমাকে উপহারের ফ্রিজটি তুলে দেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির হেড অফ সেলস ও সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ফিরোজ আলম এবং চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ। 

আলম সাংমা উপজেলার সোনামুই গ্রামের বাসিন্দা। উপহার পেয়ে খুবই খুশি তিনি। 

আলম সাংমা বলেন, দীর্ঘদিন যাবৎ আমি ও আমার স্ত্রী একটি ফ্রিজ কিনতে টাকা জমাই। অবশেষে ধারা বাজারে ওয়ালটনের শোরুম জলিল এন্টারপ্রাইজে এসে  ওয়ালটন কোম্পানির একটা ফ্রিজ কিনি। দুইদিন পর একটা নাম্বার থেকে ফোন কল আসে। আমাকে বলা হয় আমি একটা ফ্রিজ উপহার পেয়েছি। প্রথমে বিশ্বাস হয়নি। পরে শোরুমের মালিক নিজে ফোন করে জানালে বিশ্বাস হয়।

আলম সাংমার স্ত্রী শিউলী রেমা বলেন, অনেক কষ্টে টাকা যোগাড় করে একটি ফ্রিজ কিনলাম। এখন আরও একটা ফ্রিজ পেয়েছি। খুব খুশি লাগছে। বিভিন্ন কোম্পানি উপহারের লোভ দেখিয়ে ক্রেতাদের কাছে টানার চেষ্টা করে; কিন্তু ক্রেতার পাওনা অনেক সময় বুঝিয়ে দেয় না। কিন্তু ওয়াল টন দেখলাম ব্যতিক্রম। তারা কথা দিয়ে কথা রাখে।

জলিল এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী ওমর ফারুক জানান, দীর্ঘদিন যাবৎ ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইনের সিজন-২৩ এর অফারটি চলছে। সারাদেশে ওয়ালটন তাদের গ্রাহকদের কোটি কোটি টাকার উপহার দিচ্ছে। এরমধ্যে আমার শো-রুম থেকে একজন এই উপহার পেয়েছেন। আমারও খুব আনন্দ লাগছে। আলম সাংমা ৩১ হাজার টাকায় একটি ১৭৬ লিটারের একটি ফ্রিজ কিনে ডিজিটাল রেজিষ্ট্রেশন করে ৩৬ হাজার টাকা মূল্যের ২১৩ লিটারের আরেকটি ফ্রিজ উপহার পান।

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির হেড অফ সেলস ফিরোজ আলম বলেন, ওয়ালটন গত দশ বছর ধরে ডিজিটাল ক্যাম্পেইন পরিচালনা করে আসছে। এই ক্যাম্পেইনের আওতায় নানা অফারের মাধ্যমে ওয়ালটন অনেক মানুষের ভাগ্য বদলে দিয়েছি। অনেকেই নগদ ১০ লাখ ও ২০ লাখ টাকা এবং গাড়িসহ বিভিন্ন উপহার পেয়েছেন। আমাদের টার্গেট সাধারণ ক্রেতাদের সুবিধা দেয়া। দেশে তৈরি পণ্যের প্রতি ক্রেতাদের আগ্রহ বৃদ্ধি করা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status