ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
পাইকগাছায় মাহে রমজান উপলক্ষে ইউনিভার্সাল এমিটি ফাউন্ডেশনের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ
শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
প্রকাশ: Wednesday, 18 February, 2026, 9:39 PM

পাইকগাছায় মাহে রমজান উপলক্ষে ইউনিভার্সাল এমিটি ফাউন্ডেশনের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

পাইকগাছায় মাহে রমজান উপলক্ষে ইউনিভার্সাল এমিটি ফাউন্ডেশনের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

খুলনার পাইকগাছায় পবিত্র মাহে রমজান উপলক্ষে সমাজের দরিদ্র ও বয়স্ক মা-বাবাদের মাঝে ইফতার ও সাহরীর খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার সকালে উপজেলার আলমতলা গ্রামের বিশিষ্ট সমাজসেবক শরিফুল ইসলাম খোকন সানার নিজ বাড়ি হতে ইউনিভার্সাল এমিটি ফাউন্ডেশনের অর্থায়নে প্রায় এক শতাধিক দরিদ্র ও বয়স্কদের মাঝে উক্ত খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল- চাল (৩০ কেজি), ডাল (২ কেজি), তেল (২ লিটার), আলু, পেঁয়াজ, রসুন, লবণ, হলুদ, মরিচ, জিরা, গরম মশলা, তেজপাতা, ধনিয়া গুঁড়া, আদা, মুড়ি, চিড়া, ছোলা, চিনি, সুজি, গুঁড়া দুধ, খেজুর, ড্রিংস, সাবান ও ডিটারজেন্ট পাউডার। এছাড়াও এই সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে পাইকগাছা উপজেলার লস্কর, চাঁদখালী, কপিলমুনি, রাড়ুলি, গদাইপুর ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন জায়গায়।

উক্ত খাদ্য সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক শরিফুল ইসলাম খোকন সানা, উক্ত ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর মাহফুজুর রহমান সানা ও মোঃ মাসুদ সানা।

এ বিষয়ে উক্ত ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর মাহফুজুর রহমান সানা বলেন, যেন তারা রোজার দিনগুলো স্বস্তি ও নিশ্চিন্তে কাটাতে পারেন। মানবিক এই উদ্যোগের মাধ্যমে তাদের মুখে একটুখানি হাসি ফোটানোই আমাদের লক্ষ্য।



পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status