ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
যশোরে দুই এসআইয়ের পদোন্নতি, র‌্যাংক ব্যাজ পরালেন এসপি সৈয়দ রফিকুল ইসলাম
মোঃ জসিম উদ্দিন তুহিন, যশোর
প্রকাশ: Monday, 16 February, 2026, 6:37 PM

যশোরে দুই এসআইয়ের পদোন্নতি, র‌্যাংক ব্যাজ পরালেন এসপি সৈয়দ রফিকুল ইসলাম

যশোরে দুই এসআইয়ের পদোন্নতি, র‌্যাংক ব্যাজ পরালেন এসপি সৈয়দ রফিকুল ইসলাম

যশোর জেলা পুলিশে কর্মরত দুই এসআই (নিরস্ত্র) পদোন্নতি পেয়ে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) পদে উন্নীত হয়েছেন। পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে তাদের র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম (সেবা)।

পদোন্নতি প্রাপ্তরা হলেন—এসআই (নিরস্ত্র) মোঃ সোহরাব হোসেন ও এসআই (নিরস্ত্র) মোঃ ফারুক হোসেন। আনুষ্ঠানিকভাবে র‌্যাংক ব্যাজ পরিধানের মাধ্যমে তারা পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) হিসেবে নতুন দায়িত্বভার গ্রহণ করেন।

এ সময় পুলিশ সুপার সদ্য পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানান। তিনি বলেন, পদোন্নতি শুধু সম্মানের নয়, বরং দায়িত্বও বৃদ্ধি করে। নতুন পদে থেকে আরও নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে জনগণের সেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জনাব আবুল বাশারসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status