|
যুক্তরাষ্ট্রকে নিয়ে জেলেনস্কির চাঞ্চল্যকর অভিযোগ
নতুন সময় ডেস্ক
|
![]() যুক্তরাষ্ট্রকে নিয়ে জেলেনস্কির চাঞ্চল্যকর অভিযোগ জেলেনস্কি অভিযোগ করেন, চলমান যুদ্ধ বন্ধের আলোচনায় যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা বারবার ইউক্রেনকেই বিভিন্ন ক্ষেত্রে ছাড় দেওয়ার অনুরোধ জানাচ্ছে, কিন্তু আগ্রাসনকারী রাশিয়ার ওপর পর্যাপ্ত চাপ সৃষ্টি করছে না। তিনি বলেন, শান্তি স্থাপনের প্রক্রিয়ায় পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে নমনীয় হওয়ার যে পরামর্শ দিচ্ছে, তা অনেক ক্ষেত্রেই একপাক্ষিক হয়ে যাচ্ছে। জুনের মধ্যে যুদ্ধ শেষ করতে ইউক্রেন-রাশিয়াকে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র: জেলেনস্কিজুনের মধ্যে যুদ্ধ শেষ করতে ইউক্রেন-রাশিয়াকে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র: জেলেনস্কি জেলেনস্কি বলেন, আমেরিকা এবং অন্যান্য অংশীদাররা আমাদের কাছে বারবার জানতে চায় যে, আমরা কী কী ছাড় দিতে পারি। কিন্তু আমি তাদের জিজ্ঞাসা করতে চাই যে, আপনারা রাশিয়ার কাছ থেকে কী ছাড় আদায় করেছেন? পুতিনকে থামানোর জন্য আপনারা কী নির্দিষ্ট পদক্ষেপ নিয়েছেন? ইউক্রেনীয় প্রেসিডেন্ট স্পষ্ট করে দিয়েছেন, ভূখণ্ডগত অখণ্ডতা এবং দেশের সার্বভৌমত্বের বিষয়ে কোনো প্রকার আপস করা সম্ভব নয়। তিনি মনে করেন, ইউক্রেনকে ছাড় দিতে বাধ্য করা মানে রাশিয়ার আগ্রাসনকে এক প্রকার স্বীকৃতি দেওয়া। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
