|
ঢাকা-১৫ আসনের নির্বাচনী ক্যাম্পেইনার শাহ আলম ভূঁইয়ার ইন্তিকাল; সহমর্মিতা জানাতে কিশোরগঞ্জে গেলেন আমীরে জামায়াত
নতুন সময় প্রতিনিধি
|
![]() ঢাকা-১৫ আসনের নির্বাচনী ক্যাম্পেইনার শাহ আলম ভূঁইয়ার ইন্তিকাল; সহমর্মিতা জানাতে কিশোরগঞ্জে গেলেন আমীরে জামায়াত জনাব শাহ আলম ভূঁইয়া পেশায় একজন রিকশাচালক ছিলেন। তিনি ঢাকার কাফরুল এলাকায় রিকশা চালাতেন এবং জামায়াতে ইসলামীর একজন সমর্থক হিসেবে দলীয় কার্যক্রমে অংশ নিতেন। তাঁর গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার শিমুলবাকে। নির্বাচনী কার্যক্রমে অংশ নিতে তিনি নিজ এলাকায় অবস্থান করছিলেন। গত ৮ ফেব্রুয়ারি ইটনায় একটি নির্বাচনী জনসভায় যাওয়ার পথে নৌকায় স্ট্রোক করে তিনি ইন্তিকাল করেন। তাঁর ইন্তিকালে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন সম্মানিত আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান। প্রদত্ত শোকবার্তায় তিনি বলেন, শাহ আলম ভূঁইয়া দ্বীনের একজন নিবেদিতপ্রাণ কর্মী ছিলেন। জীবন-সংগ্রামের মধ্যেও তিনি শেষ দিন পর্যন্ত দ্বীনের পথে অবিচল ছিলেন। আল্লাহ তায়ালা তাকে ক্ষমা করুন, তাঁর ওপর রহম করুন এবং তাঁর সমস্ত নেক আমলগুলো কবুল করে তাকে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম দান করুন। আল্লাহ তায়ালা তাঁর পরিবারের সদস্যদের উত্তম ধৈর্য ধারণের তাওফিক দান করুন। আমিন। ![]() ঢাকা-১৫ আসনের নির্বাচনী ক্যাম্পেইনার শাহ আলম ভূঁইয়ার ইন্তিকাল; সহমর্মিতা জানাতে কিশোরগঞ্জে গেলেন আমীরে জামায়াত এ সময় তিনি মরহুমের অপ্রাপ্তবয়স্ক দুই সন্তানের প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত সার্বিক দায়িত্ব গ্রহণের ঘোষণা দেন এবং শোকাহত পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। আমীরে জামায়াতের সঙ্গে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক ড. ছামিউল হক ফারুকী, কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমীর অধ্যাপক রমজান আলী এবং জামায়াতে ইসলামী মনোনিত গাজীপুরের কাপাসিয়া আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জনাব সালাহ উদ্দিন আইয়ুবি। এছাড়াও জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীসহ ইউনিয়নের সকল পর্যায়ের বিপুল সংখ্যক সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
