ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৭ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
নারায়ণগঞ্জের পাঁচটি আসনের মধ্যে চারটিতে বিএনপি একটিতে এনসিপি প্রার্থী বিজয়ী
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 14 February, 2026, 11:34 AM

নারায়ণগঞ্জের পাঁচটি আসনের মধ্যে চারটিতে বিএনপি একটিতে এনসিপি প্রার্থী বিজয়ী

নারায়ণগঞ্জের পাঁচটি আসনের মধ্যে চারটিতে বিএনপি একটিতে এনসিপি প্রার্থী বিজয়ী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জের পাঁচটি আসনের মধ্যে চারটিতে বিএনপি এবং একটিতে এনসিপি প্রার্থী বিজয়ী হয়েছেন। জেলার প্রতিটি আসনেই ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতা।

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ)
মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু ধানের শীষ প্রতীক নিয়ে ১ লাখ ৫৬ হাজার ৩৫৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ আনোয়ার হোসেন মোল্লা দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯১ হাজার ৬৯০ ভোট। ইসলামী আন্দোলন বাংলাদেশের মোঃ ইমদাদুল্লাহ হাতপাখা প্রতীকে পেয়েছেন ৭ হাজার ১৩৭ ভোট।

নারায়ণগঞ্জ-২
ধানের শীষ প্রতীকে নজরুল ইসলাম আজাদ ১ লাখ ২৪ হাজার ২৯১ ভোট পেয়ে জয় লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ ইলিয়াস মোল্লা দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৮১ হাজার ০৫৪ ভোট। নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও–সিদ্ধিরগঞ্জ) ধানের শীষ প্রতীকে আজহারুল ইসলাম মান্নান ১ লাখ ৫৫ হাজার ৪০০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী মোঃ ইকবাল হোসেন ভুঁইয়া দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৮১৮ ভোট।

নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা)
১১ দলীয় জোট থেকে এনসিপির প্রার্থী আব্দুল্লাহ আল আমিন শাপলা কলি প্রতীকে ১ লাখ ৬ হাজার ১৭১ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মুফতি মনির হোসাইন কাসেমী খেজুর গাছ প্রতীকে পেয়েছেন ৮০ হাজার ৬১৯ ভোট।

নারায়ণগঞ্জ-৫
ধানের শীষ প্রতীকে অ্যাডভোকেট আবুল কালাম ১ লাখ ১৪ হাজার ৭৯৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিরাজুল মামুন দেয়াল ঘড়ি প্রতীকে পেয়েছেন ১ লাখ ১ হাজার ১৯৬ ভোট। স্বতন্ত্র প্রার্থী মাকসুদ হোসেন পেয়েছেন ৩৪ হাজার ১৫১ ভোট।

গণভোটের ফলাফল নারায়ণগঞ্জ জেলার পাঁচটি আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ৯৩ হাজার ৪১৩ এবং ‘না’ ভোট পড়েছে ৬৪ হাজার ৩৯৩। জেলার পাঁচটি আসনের মধ্যে চারটিতে বিএনপির জয় এবং একটি আসনে এনসিপির জয় নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি করেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status