ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৬ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
যশোরে ৬ আসনের ৫টিতে জামায়াত ইসলামীর বিজয়
মোঃ জসিম উদ্দিন তুহিন, যশোর
প্রকাশ: Saturday, 14 February, 2026, 11:27 AM

যশোরে ৬ আসনের ৫টিতে জামায়াত ইসলামীর বিজয়

যশোরে ৬ আসনের ৫টিতে জামায়াত ইসলামীর বিজয়

উৎসবমুখর পরিবেশে যশোরে অনুষ্ঠিত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা বাদে এজেলায় ভোটের পরিবেশ ছিলো শান্তিপূর্ণ। সকাল সাড়ে ৭ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মত।

এই জেলার ছয়টি সংসদীয় আসনের চূড়ান্ত বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলাফলে দেখা গেছে, জেলার ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে দাড়িপাল্লা প্রতীকের (জামায়াতে ইসলামী সমর্থিত) প্রার্থীরা বিজয়ী হয়েছেন। অপরদিকে একমাত্র যশোর–৩ আসনে ধানের শীষ প্রতীকের বিএনপি প্রার্থী জয় লাভ করেছেন।

নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, জেলার সবকটি আসনের শতভাগ কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ ও গণনা সম্পন্ন হয়েছে।

যশোর–১ (শার্শা) আসনে ১০২ কেন্দ্রের ফলাফলে দাড়িপাল্লা প্রতীকের মাওলানা আজিজুর রহমান মোট ১ লাখ ১৯ হাজার ৯৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের নুরুজ্জামান লিটন পেয়েছেন ৯৩ হাজার ৫৪২ ভোট। গণভোটে ‘হ্যাঁ’ পড়েছে ২,১৪০ এবং ‘না’ ২০৮ ভোট।

যশোর–২ (চৌগাছা–ঝিকরগাছা) আসনে ১৭৫ কেন্দ্রের ফলাফলে দাড়িপাল্লার ডা. মোসলেহ উদ্দিন ফরিদ ১ লাখ ৭১ হাজার ৯৯১ ভোট পেয়ে জয়ী হন। ধানের শীষের সাবিরা সুলতানা পেয়েছেন ১ লাখ ৪৬ হাজার ৩২২ ভোট। গণভোটে ‘হ্যাঁ’ ৪,২৭৬ এবং ‘না’ ৭০১ ভোট পড়ে।

যশোর–৩ (সদর) আসনে ১৯০ কেন্দ্রের ফলাফলে বিএনপির ধানের শীষ প্রতীকের অনিন্দ্য ইসলাম অমিত ১ লাখ ৯৯ হাজার ৬৪৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী দাড়িপাল্লার আব্দুল কাদের পেয়েছেন ১ লাখ ৮৪ হাজার ৪৫৯ ভোট। গণভোটে ‘হ্যাঁ’ ৪,০৮২ ও ‘না’ ৭০৫ ভোট।

যশোর–৪ (বাঘারপাড়া–অভয়নগর-বসুন্দিয়া ইউনিয়ন) আসনে ১৪৮ কেন্দ্রের ফলাফলে দাড়িপাল্লার গোলাম রছুল ১ লাখ ৭৭ হাজার ৫৩৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন। ধানের শীষের মতিয়ার রহমান ফারাজী পেয়েছেন ১ লাখ ২৮ হাজার ১৭২ ভোট। গণভোটে ‘হ্যাঁ’ ২,৮৬০ এবং ‘না’ ৪৪৬ ভোট।

যশোর–৫ (মনিরামপুর) আসনে ১২৮ কেন্দ্রের ফলাফলে দাড়িপাল্লার গাজী এনামুল হক ১ লাখ ৩২ হাজার ৮৫৮ ভোট পেয়ে বিজয়ী হন। কলস প্রতীকের (বিএনপি বিদ্রোহী) শহিদ ইকবাল পেয়েছেন ৮৫ হাজার ৫১৭ ভোট এবং ধানের শীষের রশিদ আহমদ পেয়েছেন ৫৫ হাজার ৪১৯ ভোট। গণভোটে ‘হ্যাঁ’ ৩,০৭১ ও ‘না’ ৪৮৪ ভোট পড়ে।

যশোর–৬ (কেশবপুর) আসনে ৮১ কেন্দ্রের ফলাফলে দাড়িপাল্লার মুক্তার আলী ৯২ হাজার ২৫৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন। ধানের শীষের আবুল হোসেন আজাদ পেয়েছেন ৭৯ হাজার ৯৭৯ ভোট। গণভোটে ‘হ্যাঁ’ ১,৬৪৩ এবং ‘না’ ৪১২ ভোট।

জেলার ছয়টি আসনের দল মধ্যে পাঁচটিতে জয় পেয়ে জামায়াত সমর্থিত প্রার্থীরা শক্ত অবস্থান নিশ্চিত করেছে। অন্যদিকে যশোর–৩ আসনে জয়লাভের মাধ্যমে বিএনপি একটি আসন নিজেদের দখলে রাখতে সক্ষম হয়েছে।

নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status