|
পঞ্চগড় দুটি আসনেই বিএনপির জয়জয়কার
মুস্তাক আহমেদ, পঞ্চগড়
|
![]() পঞ্চগড় দুটি আসনেই বিএনপির জয়জয়কার পঞ্চগড় ১ আসনে (তেঁতুলিয়া, পঞ্চগড় সদর ও আটোয়ারী) জামাত – এনসিপির হ্যাভিওয়েট প্রার্থী সারজিস আলমকে (শাপলা কপি প্রতীক) হারিয়ে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির ধানের শীষের প্রতীক নিয়ে ৮ হাজার ১ শত ২০ ভোট বেশী পেয়ে বিজয়ী হয়েছেন। এদিকে পঞ্চগড় ২ আসনে জামাতের মনোনীত প্রার্থী সফিউল আলম সুফি দাড়িপাল্লা প্রতীক নিয়ে বিএনপির প্রার্থী পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ ধানের শীষের প্রতীক নিয়ে ৪৬ হাজার ৮ শত ২২ ভোট বেশী পেয়ে বিশাল ব্যবধানে বিজয়ী হয়। গত ১২ ফেব্রুয়ারী দিনব্যাপী ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সারাদেশের ন্যয় পঞ্চগড়ের দুটি আসনে ভোট গ্রহন শেষে চলে ভোট গননার কাজ। রাত ৭:০০ টা হতে একটা একটা করে আসে ভোটকেন্দ্র গুলির রেজাল্ট । সামাজিক যোগাযোগের মাধ্যমে চলে ভোটের ফলাফলের ঝড়। সরগরম প্রার্থীদের এজেন্ট কন্ট্রোল রুম। চলছে ভোট গণনা । সমর্থকের চোখে মুখে হার জিতের শংকানন্দ। আর এভাবেই সকল ভয় ও শংকা কে দুর করে দুটি আসনেই নিরঙ্কুষ বিজয়ী হয় বিএনপির মনোনীত প্রার্থীরা। রাত আনুমানিক ১:৩০ মি : জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা কাজী সায়েমুজ্জামান সকল প্রার্থী ও সাংবাদিকদের উপস্থিতিতে বিজয়ীদের নাম যোষনা করেন। এসময় প্রতিদন্দিতায় হার মেনে নিয়ে বিজয়ী প্রার্থীকে অভিনন্দন জানান এনসিপির প্রার্থী সারজিস আলম। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
