ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৬ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
গাজীপুরের নেতৃত্বে ৫ মুখ: ৪টিতে বিএনপি, ১টিতে জামায়াতের জয়
ফাহিম ফরহাদ, গাজীপুর
প্রকাশ: Saturday, 14 February, 2026, 11:16 AM

গাজীপুরের নেতৃত্বে ৫ মুখ: ৪টিতে বিএনপি, ১টিতে জামায়াতের জয়

গাজীপুরের নেতৃত্বে ৫ মুখ: ৪টিতে বিএনপি, ১টিতে জামায়াতের জয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরের পাঁচটি সংসদীয় আসনের মধ্যে চারটিতে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এবং একটি আসনে জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী বিজয়ী হয়েছেন। শুক্রবার সকালে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেন।

ফলাফল ঘোষণার সময় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক, সহকারী রিটার্নিং কর্মকর্তাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া বিজয়ী প্রার্থী ও তাদের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

গাজীপুর-১ আসন
এ আসনে বিএনপির প্রার্থী মো. মজিবুর রহমান ধানের শীষ প্রতীক নিয়ে ২ লাখ ৮ হাজার ৬৮৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. শাহ আলম বকশি পেয়েছেন ১ লাখ ৪৯ হাজার ৪৫৩ ভোট। আসনটিতে মোট আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ভোটার ৭ লাখ ২০ হাজার ৯৩৭ জন; ভোট পড়েছে ৫৩.০২ শতাংশ।

গাজীপুর-২ আসন
বিএনপির এম মনজুরুল করিম রনি ধানের শীষ প্রতীকে ১ লাখ ৮৮ হাজার ৬০৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী আলী নাসের খান শাপলা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৪০ হাজার ৯৫০ ভোট। এটি দেশের অন্যতম বৃহৎ ভোটারসংখ্যার আসন; মোট ভোটার ৮ লাখ ৪ হাজার ৩৩৩ জন। ভোট পড়েছে ৪৪.৬৯ শতাংশ।

গাজীপুর-৩ আসন
বিএনপির ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু ধানের শীষ প্রতীকে ১ লাখ ৬২ হাজার ৩৪৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিসের মোহাম্মদ আহসানুল হক রিকশা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৫৩৯ ভোট। মোট ভোটার ৫ লাখ ২৭ হাজার ৩৬৯ জন; ভোট পড়েছে ৫৭.৬৪ শতাংশ।

গাজীপুর-৪ আসন
জামায়াত মনোনীত সালাহউদ্দিন আইয়ুবী দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ১ হাজার ৭৭৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। বিএনপির শাহ রিয়াজুল হান্নান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৯০ হাজার ৩৯০ ভোট। এ আসনে মোট ভোটার ৩ লাখ ৩০ হাজার ৯৭৭ জন; ভোট পড়েছে ৬১.৬৫ শতাংশ।

গাজীপুর-৫ আসন
বিএনপির এ কে এম ফজলুল হক মিলন ধানের শীষ প্রতীকে ১ লাখ ৩৩ হাজার ৮৬৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত মো. খায়রুল হাসান দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৭৮ হাজার ১২৩ ভোট। এ আসনে মোট ভোটার ৩ লাখ ৬৪ হাজার ৩৪৩ জন; ভোট দিয়েছেন ৬৪.৮৩ শতাংশ ভোটার।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status