ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
টঙ্গীতে বিএনপি প্রার্থী রনির প্রচারণায় সংঘর্ষ, আহত অন্তত ১২ নেতাকর্মী
ফাহিম ফরহাদ, গাজীপুর
প্রকাশ: Tuesday, 10 February, 2026, 10:50 AM

টঙ্গীতে বিএনপি প্রার্থী রনির প্রচারণায় সংঘর্ষ, আহত অন্তত ১২ নেতাকর্মী

টঙ্গীতে বিএনপি প্রার্থী রনির প্রচারণায় সংঘর্ষ, আহত অন্তত ১২ নেতাকর্মী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রচারনার শেষ সময়ে গাজীপুর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম মঞ্জুরুল করিম রনির নির্বাচনী প্রচারণায় দুই গ্রুপের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১২ জন নেতাকর্মী আহত হয়েছেন।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় টঙ্গীর বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে রনির পক্ষে প্রচারণায় অংশ নেন। পরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে (মিছিলে আগে পরে নেতৃত্ব দেয়া) টঙ্গী রেলস্টেশন এলাকায় পৌঁছালে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়, যা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়।

টঙ্গীতে বিএনপি প্রার্থী রনির প্রচারণায় সংঘর্ষ, আহত অন্তত ১২ নেতাকর্মী

টঙ্গীতে বিএনপি প্রার্থী রনির প্রচারণায় সংঘর্ষ, আহত অন্তত ১২ নেতাকর্মী

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের সময় দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা ও ইটপাটকেল ব্যবহার করা হয়। এতে উভয় পক্ষের অন্তত ১২ জন নেতাকর্মী আহত হয়েছে বলে দাবি করে ওই স্থানে উপস্থিত অনেকেই। স্থানীয়রা তাদের উদ্ধার করে টঙ্গীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান।

তবে এ ঘটনায় বিএনপি মনোনীত প্রার্থী এম মঞ্জুরুল করিম রনি আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দিতে রাজি হননি।

টঙ্গী সরকারি হাসপাতালের জরুরী বিভাগে কর্মরত জহিরুল ইসলাম মুঠোফোনে নতুন সময়কে জানান, হাসপাতালে আহত বেশ কিছু রোগী চিকিৎসা নিয়েছেন। তবে তাৎক্ষণিক তাদের সংখ্যাটা জানাতে পারেননি তিনি।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status