ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
ভোটের আগে শিল্পাঞ্চল ছাড়ছেন হাজার হাজার পোশাক শ্রমিক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 10 February, 2026, 10:43 AM

ভোটের আগে শিল্পাঞ্চল ছাড়ছেন হাজার হাজার পোশাক শ্রমিক

ভোটের আগে শিল্পাঞ্চল ছাড়ছেন হাজার হাজার পোশাক শ্রমিক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সরকারি সিদ্ধান্তে আগামীকাল ১০ ফেব্রুয়ারি থেকে শিল্পাঞ্চলের পোশাক কারখানাগুলো বন্ধ থাকবে। তাই সোমবার বিকেলে শেষ কর্মদিবস শেষে সাভার-আশুলিয়া, গাজীপুর, টঙ্গী ও শ্রীপুরের হাজার হাজার পোশাক শ্রমিক বাড়ি ফিরতে শুরু করেছেন।

ছুটির পর শ্রমিকদের যাত্রা যেন ঈদযাত্রার মতো উৎসবমুখর হয়ে উঠে। সরেজমিনে দেখা গেছে, হেমায়েতপুর, আশুলিয়া, বিশমাইল, নবীনগর, বাইপাইল, টঙ্গী ও শ্রীপুরের বিভিন্ন বাস স্ট্যান্ডে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে শ্রমিকরা বাসের জন্য অপেক্ষা করছেন। বাড়তি ভাড়া আদায়ের অভিযোগও ছিলো অধিকাংশের।

শ্রমিকদের এই ভিড়ের কারণে স্ট্যান্ডগুলোতে চরম ভিড় ও চাপ সৃষ্টি হয়েছে। যাত্রীরা জানান, ভোটের আগে পরিবারের কাছে ফিরে যাওয়াই তাদের প্রধান লক্ষ্য। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখা গেছে যানজট নিরসনে ভূমিকা পালনে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status