|
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৬ উদযাপন
মো. সিয়াম হোসেন, এনায়েতপুর
|
![]() খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৬ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. আশরাফ আলী। এছাড়া বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, বিভাগীয় প্রধানগণ, ট্রেজারার, কন্ট্রোলার অব এক্সামিনেশনস, রেজিস্ট্রার, শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। আলোচনা সভায় মাননীয় উপাচার্য তাঁর বক্তব্যে বলেন, জ্ঞান অর্জন ও মানসম্মত উচ্চশিক্ষা নিশ্চিত করতে গ্রন্থাগারের বিকল্প নেই। আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থার পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত গ্রন্থাগার ব্যবহারের মাধ্যমে জ্ঞানের গভীরে প্রবেশ করার আহ্বান জানান তিনি। এ সময় গ্রন্থাগারের ইতিহাস, বিবর্তন এবং আধুনিক শিক্ষাব্যবস্থায় এর ক্রমবর্ধমান গুরুত্ব তুলে ধরে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়, যা উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও অনুপ্রেরণা সৃষ্টি করে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে শিক্ষার্থীদের গ্রন্থাগারমুখী করতে বিভিন্ন ক্যাটাগরিতে নিয়মিত পাঠক ও গ্রন্থাগার ব্যবহারকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে গ্রন্থাগার ব্যবহারে উৎসাহ আরও বৃদ্ধি করবে বলে সংশ্লিষ্টরা মত প্রকাশ করেন। জ্ঞানভিত্তিক, মানবিক ও নৈতিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গঠনে গ্রন্থাগারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ—এই প্রত্যয়ে খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয় ভবিষ্যতেও শিক্ষা ও গবেষণার উৎকর্ষ সাধনে অগ্রণী ভূমিকা পালন করে যাবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
