ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালিগঞ্জে বিএনপির জনসভা: জামায়াতের বক্তব্য নিয়ে মিলনের সমালোচনা, ধানের শীষে ভোটের আহ্বান
নতুন সময় প্রতিনিধি, গাজীপুর
প্রকাশ: Thursday, 5 February, 2026, 4:22 PM

কালিগঞ্জে বিএনপির জনসভা: জামায়াতের বক্তব্য নিয়ে মিলনের সমালোচনা, ধানের শীষে ভোটের আহ্বান

কালিগঞ্জে বিএনপির জনসভা: জামায়াতের বক্তব্য নিয়ে মিলনের সমালোচনা, ধানের শীষে ভোটের আহ্বান

গাজীপুরের কালিগঞ্জ উপজেলায় অনুষ্ঠিত বিএনপির এক জনসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীকে লক্ষ্য করে বিভিন্ন মন্তব্য ও সমালোচনা করেছেন গাজীপুর-৫ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক, সাবেক এমপি এ কে এম ফজলুল হক মিলন।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার বরাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি জামায়াতে ইসলামীর আমিরের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্টের উদ্ধৃতি টেনে বক্তব্য দেন। এসময় তিনি অভিযোগ করেন, ওই পোস্টে সমাজ ও নারীদের নিয়ে বিতর্কিত মন্তব্য করা হয়েছে, যা নিয়ে তিনি তীব্র সমালোচনা করেন।

বক্তব্যে মিলন বলেন, ধর্মীয় বিষয়কে ভুলভাবে উপস্থাপন করে মানুষকে বিভ্রান্ত করা উচিত নয়। ইসলামে জান্নাত লাভের জন্য পাঁচটি স্তম্ভ পালন ও সৎকর্মের গুরুত্ব রয়েছে—এ বিষয়গুলো তিনি তার বক্তব্যে তুলে ধরেন। পাশাপাশি জামায়াতের বিভিন্ন কর্মকাণ্ড ও বক্তব্যেরও সমালোচনা করেন তিনি।

কালিগঞ্জে বিএনপির জনসভা: জামায়াতের বক্তব্য নিয়ে মিলনের সমালোচনা, ধানের শীষে ভোটের আহ্বান

কালিগঞ্জে বিএনপির জনসভা: জামায়াতের বক্তব্য নিয়ে মিলনের সমালোচনা, ধানের শীষে ভোটের আহ্বান

এক পর্যায়ে তিনি স্থানীয় ভোটারদের উদ্দেশ্যে বলেন, বৈষম্যহীন ও সম্প্রীতির সমাজ গঠনে নারী-পুরুষ সবার অংশগ্রহণ প্রয়োজন। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহ্বান জানান।

জনসভায় আরও উপস্থিত হয়ে বক্তব্য দেন- উপজেলার ৭ নম্বর ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ইউনুস খান, সদস্য সচিব শামীম ভুঞা, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইয়াসিন মোল্লা, জাঙ্গালিয়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ইফতেখার ইমন।

অন্যান্যের মাঝে গাজীপুর-২ আসনের গণঅধিকার পরিষদের নেতা মাহফুজুর রহমান, ইউনিয়ন বিএনপির সভাপতি নেসারুদ্দিন নুহু এবং জাঙ্গালিয়া ইউপির সাবেক চেয়ারম্যান আ ক ম মোফাজ্জল হোসেনসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিশেষ অংশিজন হয়ে বক্তব্য দেন।

এসময় জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি এবং সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক জনসভায় অংশ নেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status