ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালিগঞ্জে নির্বাচনী পথসভা: সিএনজি চালক-মালিকদের অংশগ্রহণ, রাজনৈতিক বক্তব্যে সরগরম বাজার এলাকা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 5 February, 2026, 4:20 PM

কালিগঞ্জে নির্বাচনী পথসভা: সিএনজি চালক-মালিকদের অংশগ্রহণ, রাজনৈতিক বক্তব্যে সরগরম বাজার এলাকা

কালিগঞ্জে নির্বাচনী পথসভা: সিএনজি চালক-মালিকদের অংশগ্রহণ, রাজনৈতিক বক্তব্যে সরগরম বাজার এলাকা

গাজীপুরের কালিগঞ্জে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে এক নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কালিগঞ্জ বাজার এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সিএনজি চালক ও মালিকদের উল্লেখযোগ্য উপস্থিতি দেখা যায়।

জামালপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড সভাপতি উমর ফারুক খানের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু।

তিনি তার বক্তব্যে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে প্রতিপক্ষের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন এবং নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে নির্বাচনী মাঠে সক্রিয় থাকার আহ্বান জানান।

এসময় তিনি দাবি করেন, অতীতে রাজনৈতিক কারণে বহুবার (৬০টি) মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন এবং দীর্ঘ সময় এলাকা ছাড়াও থাকতে হয়েছে। তিনি বলেন, জনগণের সমর্থন নিয়ে বিএনপি নির্বাচনে অংশ নিলে এলাকায় সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব হবে। পাশাপাশি পরিবহন সংশ্লিষ্ট শ্রমজীবী মানুষের সমস্যা সমাধানে কাজ করার আশ্বাসও দেন।

জামালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সরকারের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাডভোকেট লোকমান হোসেন। এছাড়া উপজেলার বিভিন্ন ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status