|
শিক্ষায় বিনিয়োগে দীঘিনালার ভবিষ্যৎ গড়ার অঙ্গীকার সেনাবাহিনীর
মোঃ লোকমান হোসেন, দীঘিনালা
|
![]() শিক্ষায় বিনিয়োগে দীঘিনালার ভবিষ্যৎ গড়ার অঙ্গীকার সেনাবাহিনীর বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) সকালে দীঘিনালা ইউনিয়নের বোধি প্রজ্ঞাচারিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি ভদন্ত প্রজ্ঞাজ্যোতি মাহাথেরো। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আল-আমিন, এসইউপি, পিএসসি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দীঘিনালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চন্দ্ররঞ্জন চাকমা, স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, অভিভাবক ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রধান অতিথি দীঘিনালা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আল-আমিন বলেন, শিক্ষার আলো ছড়িয়ে পড়লেই পাহাড়ি অঞ্চলে টেকসই উন্নয়ন নিশ্চিত হবে। তিনি বলেন, শিক্ষা শুধু চাকরির পথ নয়—এটি মানুষকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলে এবং সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সহায়ক ভূমিকা রাখে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আত্মবিশ্বাস ও বড় স্বপ্ন লালনের আহ্বান জানান। বক্তব্য শেষে দীঘিনালা জোনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে খাতা ও কলম বিতরণ করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক বিকাশ নিশ্চিত করতে ফুটবল, ভলিবল ও প্রয়োজনীয় ক্রীড়া সামগ্রী প্রদান করা হয়। শিক্ষা কার্যক্রম আরও গতিশীল করতে বিদ্যালয়ের সভাপতির হাতে আর্থিক সহায়তাও তুলে দেওয়া হয়। অনুষ্ঠান শেষে জোন কমান্ডার বলেন, দীঘিনালা জোন শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার পাশাপাশি শিক্ষা ও মানবিক উন্নয়নে সব সময় স্থানীয় জনগণের পাশে থাকবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
