|
লেবাসের আড়ালে নারীদের অসম্মান করার জবাব ভোটে মাধ্যমে দেওয়া হবে: এস এম জাহাঙ্গীর হোসেন
নতুন সময় প্রতিনিধি
|
![]() লেবাসের আড়ালে নারীদের অসম্মান করার জবাব ভোটে মাধ্যমে দেওয়া হবে: এস এম জাহাঙ্গীর হোসেন ০২ ফেব্রুয়ারী ২০২৬ (সোমবার) ৫৩ নম্বর ওয়ার্ডে গণসংযোগের শুরুতে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান নারীদের নিয়ে যে কটাক্ষমূলক স্ট্যাটাস দিয়েছেন, তা অত্যন্ত দুঃখজনক ও লজ্জাজনক। মা-বোন-মেয়েদের নিয়ে এমন বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, “আমরা মুসলমানের সন্তান, নিজেরাও ইসলাম অনুসরণ করি। কিন্তু ইসলামের নামে নারীদের অপমান করা চলতে পারে না। আমার মা, বোন, স্ত্রী ও সন্তানদের নিয়ে কেউ কটূক্তি করলে তার পরিণতি ভালো হবে না।” তিনি আরও বলেন, দেশের প্রায় অর্ধেক জনগোষ্ঠী নারী। তাদের নিয়ে এমন বক্তব্যে নারী সমাজ গভীরভাবে উদ্বিগ্ন ও ক্ষুব্ধ। নারী সমাজ আজ এই বক্তব্যের বিচার চায়। এই অপরাজনীতি ও মুনাফিকি অতীতেও হয়েছে, এখনও হচ্ছে—আগামীতে আর এ সুযোগ দেওয়া হবে না। এস এম জাহাঙ্গীর বলেন, বাংলাদেশের ৯৫ শতাংশ মানুষ মুসলমান। ইসলামকে ধারণ করেই আমরা রাজনীতি করি। কিন্তু ইসলামের নামে জাতিকে বিভক্ত করা এবং একটি গোষ্ঠীকে হেয় প্রতিপন্ন করে কখনো রাজনীতি করা যায় না। তিনি বলেন, “নারী সমাজকে যেভাবে অপমান করা হয়েছে, তার বদলা আগামী ১২ তারিখে ভোটের মাধ্যমেই দেওয়া হবে।” এ সময় তিনি দাবি করেন, বিএনপির পক্ষে জনগণের ব্যাপক সাড়া রয়েছে। টানা ১৭ বছর জনগণের পাশে থাকার কারণে মানুষ বিএনপিকে আপন মনে করে। জনকল্যাণে বিএনপির ভূমিকার কথাও সাধারণ মানুষ বলছে। বিএনপি প্রার্থী হিসেবে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, আগামী নির্বাচনে বিএনপি ভূমিধস বিজয় অর্জন করবে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা
চরভদ্রাসন থানায় নবাগত ওসি হিসেবে যোগদান করলেন মোঃ সফর আলী
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
