ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৪ অক্টোবর ২০২৬ ● ৮ কার্তিক ১৪৩৩
সৌদিতে নিহত মুফতী নাসরুল্লাহর স্বজনদের সান্ত্বনা দিলেন সাবেক এমপি গফুর ভূঁইয়া
ত্বোহা হাসান ভূঁইয়া স্বাধীন, নাঙ্গলকোট
প্রকাশ: Saturday, 24 October, 2026, 3:13 PM

সৌদিতে নিহত মুফতী নাসরুল্লাহর স্বজনদের সান্ত্বনা দিলেন সাবেক এমপি গফুর ভূঁইয়া

সৌদিতে নিহত মুফতী নাসরুল্লাহর স্বজনদের সান্ত্বনা দিলেন সাবেক এমপি গফুর ভূঁইয়া

সৌদি আরবে পবিত্র ওমরাহ পালনের সময় ইহরাম পরিহিত অবস্থায় হামলায় নিহত মুফতী নাসরুল্লাহ বদরের পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে তাঁর গ্রামের বাড়িতে গেছেন কুমিল্লা-১০ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়া।

শনিবার (২৪ অক্টোবর) দুপুরে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বদরপুর ওলামা বাড়িতে গিয়ে তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। এ সময় নিহতের এতিম সন্তানদের কোলে তুলে নিয়ে সান্ত্বনা দেন এবং পরিবারকে নগদ অর্থসহায়তা প্রদান করেন।

নিহত নাসরুল্লাহর বাবা মাওলানা হাফেজ মোহাম্মদ উল্লাহ ও বড় ভাই মাওলানা আহছানউল্লাহর সঙ্গে কথা বলেন সাবেক এই সংসদ সদস্য। পরিবারের সদস্যদের রাষ্ট্রীয় সহায়তা নিশ্চিত করার বিষয়ে ধর্মমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলেও তাঁদের আশ্বস্ত করেন তিনি।

পরে একই হামলায় আহত হয়ে পঙ্গুত্ব বরণ করা নাসরুল্লাহর চাচাতো ভাই মাওলানা দাউদ বিন মহিবের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর বাড়িতে যান আব্দুল গফুর ভূঁইয়া। এ সময় আহত দাউদের প্রতি সমবেদনা জানান এবং তাঁকেও নগদ অর্থসহায়তা দেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status