|
খাগড়াছড়ি ও রাঙামাটিতে আজ অর্ধদিবস সড়ক-নৌপথ অবরোধ
চাই সুই উ মারমা, রাঙ্গামাটি
|
![]() খাগড়াছড়ি ও রাঙামাটিতে আজ অর্ধদিবস সড়ক-নৌপথ অবরোধ শনিবার (২৪ অক্টোবর) সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কর্মসূচি পালিত হচ্ছে। ভোর থেকেই বিভিন্ন স্থানে পিকেটারদের টায়ার জ্বালিয়ে অবরোধ করতে দেখা গেছে। এদিকে, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অবরোধ কর্মসূচির আওতামুক্ত থাকবে অ্যাম্বুলেন্স ও রোগীবাহী গাড়ি, শববাহী যান, ফায়ার সার্ভিসের গাড়ি, জরুরি ওষুধ সরবরাহকারী যানবাহন এবং সাংবাদিকদের বহনকারী গাড়ি। কর্মসূচি সফল করতে পার্বত্য চট্টগ্রামের গণতান্ত্রিক ও প্রগতিশীল সংগঠনগুলোর পাশাপাশি খাগড়াছড়ি ও রাঙামাটির যানবাহন মালিক ও শ্রমিক সংগঠনগুলোর সহযোগিতা চেয়েছেন ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের সভাপতি উষাতন চাকমা।এদিকে, তিন দফা দাবিতে সাজেক পর্যটন সড়কে অনির্দিষ্টকালের অবরোধ পালন করছে সাজেক গণ-অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন। এতে সাজেকে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস-সন্তু লারমা) সশস্ত্র সদস্যদের সাজেক এলাকা থেকে সরিয়ে নেওয়া। তবে এ অভিযোগ অস্বীকার করেছে জেএসএস। এর আগে, সাজেক থেকে ফেরার পথে আটকে পড়া পর্যটকদের নিরাপদে খাগড়াছড়িতে ফিরিয়ে নেওয়ার সময় বৃহস্পতিবার বাঘাইছড়ির উজোবাজার এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে অবরোধকারীদের উত্তেজনা দেখা দেয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে একটি সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলির ঘটনা ঘটে বলে জানায় পুলিশ। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
