ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৭ এপ্রিল ২০২৬ ৪ বৈশাখ ১৪৩৩
জেলা পুলিশ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
মোঃ কামরুল ইসলাম, রাঙামাটি
প্রকাশ: Saturday, 31 January, 2026, 12:57 PM

জেলা পুলিশ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

জেলা পুলিশ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ কর্তৃক আয়োজিত জেলা পুলিশ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শুক্রবার ৩০ জানুয়ারি উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব,পিপিএম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাফিয়া নাজমিন,সভানেত্রী,পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক),রাঙামাটি পার্বত্য জেলা।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন,“পুলিশ সদস্যদের পেশাগত দায়িত্ব পালনে দক্ষ ও কার্যকর রাখতে শারীরিক সক্ষমতা ও মানসিক সুস্থতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। খেলাধুলা একজন পুলিশ সদস্যকে শারীরিকভাবে সবল করার পাশাপাশি মানসিক চাপ মোকাবিলায় সহায়তা করে এবং পারস্পরিক সহযোগিতা ও দলগত চেতনা জাগ্রত করে।

এ ধরনের ক্রীড়া আয়োজন পুলিশ সদস্যদের মধ্যে সৌহার্দ্য, শৃঙ্খলা ও ঐক্য আরও সুদৃঢ় করে। ”টুর্নামেন্টের ফাইনাল খেলায় উত্তেজনাপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে পুলিশ অফিস দল পুলিশ লাইন্স দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অনুষ্ঠান শেষে পুলিশ সুপার চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন এবং টুর্নামেন্ট সফলভাবে আয়োজন ও সুষ্ঠুভাবে পরিচালনায় সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও পুলিশ সদস্যদের প্রতি আন্তরিক ধন্যবাদ প্রকাশ করেন।

এসময় রাঙামাটি পার্বত্য জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ইকবাল হোছাইন, পিপিএম,অতিরিক্ত পুলিশ সুপার,সদর সার্কেল মোঃ তারেক সেকান্দার,সহকারী পুলিশ সুপার (এসএএফ) মোজাম্মেল হকসহ রাঙামাটি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status