|
পাহাড়ের সকল সম্প্রদায়কে নিয়ে মহালছড়িতে শুভ উদ্বোধন হলো সম্প্রীতি কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬
শফিক ইসলাম , মহালছড়ি
|
![]() পাহাড়ের সকল সম্প্রদায়কে নিয়ে মহালছড়িতে শুভ উদ্বোধন হলো সম্প্রীতি কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে মহালছড়ি জোন এলাকায় আয়োজিত এ টুর্নামেন্টে পাহাড়ের বিভিন্ন সম্প্রদায়ের খেলোয়াড়দের অংশগ্রহণে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ। রবিবার (৬ সেপ্টেম্বর) মহালছড়ি স্টেডিয়ামে জমকালো আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়। মহালছড়ি জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আল-জাবির আসিফ, পিএসসি’র আমন্ত্রণে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মাস্রা থোয়াই মারমা। এ সময় সেনাবাহিনীর কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধি, ক্রীড়াপ্রেমী, খেলোয়াড়, কোচ ও টিম ম্যানেজারসহ বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন। টুর্নামেন্টের বিশেষ আকর্ষণ ছিল পরিবেশ রক্ষায় ব্যতিক্রমী উদ্যোগ। বাংলাদেশ সরকারের সবুজায়ন কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে অংশগ্রহণকারী ১৬টি দলের সকল খেলোয়াড়, কোচ ও টিম ম্যানেজারের হাতে উপহার হিসেবে গাছের চারা তুলে দেওয়া হয়। খেলার মাঠ থেকে পরিবেশ সংরক্ষণের এই বার্তা স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। আয়োজকদের এমন উদ্যোগের মাধ্যমে তরুণ প্রজন্মকে খেলাধুলার পাশাপাশি বৃক্ষরোপণ ও পরিবেশ রক্ষায় উৎসাহিত করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে পাহাড়ের বৈচিত্র্যময় সংস্কৃতিকে তুলে ধরে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়। বাংলাদেশ শিল্পকলা একাডেমির খুদে শিল্পীরা পাহাড়ের ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরে নৃত্য পরিবেশন করেন। তাদের প্রাণবন্ত পরিবেশনায় উদ্বোধনী অনুষ্ঠান হয়ে ওঠে আরও বর্ণিল ও আনন্দমুখর। আয়োজকরা জানান, এই টুর্নামেন্টের মূল উদ্দেশ্য শুধু প্রতিযোগিতা নয়; খেলাধুলার মাধ্যমে পাহাড়ের বিভিন্ন সম্প্রদায়ের তরুণদের একত্রিত করা এবং পারস্পরিক বন্ধন, আস্থা ও ভ্রাতৃত্ববোধ আরও শক্তিশালী করা। ১৬টি দলের অংশগ্রহণে আয়োজিত সম্প্রীতি ফুটবল কাপ টুর্নামেন্ট ২০২৬ ঘিরে মহালছড়ির ক্রীড়াঙ্গনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। মাঠের প্রতিদ্বন্দ্বিতার পাশাপাশি এ আয়োজন পাহাড়ের সম্প্রীতি ও বহুত্ববাদী সংস্কৃতির এক সুন্দর মিলনমেলায় পরিণত হয়েছে। আয়োজকদের প্রত্যাশা, ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া ও সাংস্কৃতিক আয়োজনের ধারাবাহিকতা বজায় থাকবে এবং এর মাধ্যমে পাহাড়ে শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হবে। উদ্বোধনী ম্যাচে উপজেলার মাইসছড়ি ইউনিয়নের মানিকছড়ি মুসলিম পাড়া স্পোর্টিং ক্লাব বনাম মহালছড়ি সদর ইউনিয়নের মূড়াপাড়া একতা ক্লাবের খেলা হয়। নির্ধারিত সময় শেষে মুড়াপাড়াকে ১-০ গোলে হারিয়ে বিজয়ী হয় মানিকছড়ি মুসলিম পাড়া স্পোটিং ক্লাব। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
ড্যাফোডিল টেকনিক্যাল ইনস্টিটিউটের ‘গ্র্যাজুয়েশন সেরিমনি’ অনুষ্ঠিত
প্রযুক্তিভিত্তিক কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে শরীয়তপুরে 'অতিথি ওভারভিউ প্রোগ্রাম' অনুষ্ঠিত
লাকসামে এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
পর্যটন শিল্পের উন্নয়ন এবং দেশব্যাপী কর্মসংস্থান সৃষ্টিতে অবদান রাখবে অতিথি ডট কম : লায়ন সাইফুল ইসলাম সোহেল
