|
শীতকে বিদায় জানালেন সুনেরাহ
নতুন সময় ডেস্ক
|
![]() শীতকে বিদায় জানালেন সুনেরাহ ![]() শীতকে বিদায় জানালেন সুনেরাহ সম্প্রতি নিজের সোশ্যাল হ্যান্ডেল ইনস্টাগ্রামে কয়েকটি ছবি শেয়ার করেছেন সুনেরাহ। সেখানে তাকে একটি স্লিভলেস ও ব্যাকলেস হালকা নীল রঙের ম্যাক্সি ড্রেসে দেখা গেছে। এলোমেলো চুলে রোদেলা দুপুরে তার স্নিগ্ধ ও খোলামেলা এই উপস্থিতি নেটিজেনদের নজর কেড়েছে। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘মিষ্টি শীতকে এক টুকরো বিদায়’। ![]() শীতকে বিদায় জানালেন সুনেরাহ সুনেরাহর শেয়ার করা এই ছবিগুলোতে ভক্তরা তাদের মুগ্ধতা প্রকাশ করছেন। কেউ কেউ তার গ্ল্যামারের প্রশংসা করে শেয়ার করছেন, আবার কেউ মন্তব্য করছেন তার ফ্যাশন সেন্স নিয়ে। খোলামেলা ভঙ্গিতে ধরা দিলেও ছবিগুলোর নান্দনিকতা দর্শকদের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে। অনেকেই তার এমন বোল্ড লুককে ‘উষ্ণতা ছড়ানো’র সাথে তুলনা করেছেন; এর আগেও এমন খোলামেলা লুকে ধরা দিয়ে আলোচনায় এসেছেন তিনি। ![]() শীতকে বিদায় জানালেন সুনেরাহ ছোট পর্দা, বড় পর্দা এবং ওটিটি, সব মাধ্যমেই সমানভাবে বিচরণ সুনেরাহর। দিন যত যাচ্ছে, তার অভিনয় শৈলীতে যোগ হচ্ছে নতুন নতুন মাত্রা। ![]() শীতকে বিদায় জানালেন সুনেরাহ অভিনয়ের পাশাপাশি তার এই ফ্যাশন সচেতনতা তাকে সমসাময়িক অভিনেত্রীদের থেকে আলাদা করে রেখেছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
জ্বালানি সংকটে জাবিতে এক ঘণ্টা লোডশেডিংয়ের সিদ্ধান্ত
পাইকগাছা-কপিলমুনি বাজারের ফুটপাত দখল করে ব্যাবসা: চরম ভোগান্তিতে ক্রেতা বিক্রেতা
তেঁতুলিয়ায় সাংবাদিকদের ভিডিও করতে বাঁধা, ডিসির মতবিনিময় সভা বয়কট করলেন সাংবাদিকরা।
কচ্ছপিয়া থেকে মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি: ৪ যুবকের মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া
