ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৬ সেপ্টেম্বর ২০২৬ ২২ ভাদ্র ১৪৩৩
টঙ্গীতে ডাকাতির প্রস্তুতি, দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৩
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 6 September, 2026, 5:55 PM

টঙ্গীতে ডাকাতির প্রস্তুতি, দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৩

টঙ্গীতে ডাকাতির প্রস্তুতি, দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৩

গাজীপুরের টঙ্গীতে ডাকাতির প্রস্তুতির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দুটি স্টিলের সুইচ গিয়ার ও একটি চাকু উদ্ধার করা হয়েছে। পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা একটি চিহ্নিত ডাকাত দলের সদস্য।

শনিবার (৫ সেপ্টেম্বর) গভীর রাতে টঙ্গী স্টেশন রোডসংলগ্ন নতুন বাজার এলাকার পাকা সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে মামলা দায়েরের পর গ্রেপ্তার তিনজনকে গাজীপুরের আদালতে পাঠানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—হাসেম সরকারের ছেলে মেহেদী হাসান জয় (২৫), মুসলিমের ছেলে নয়ন (২০) এবং সামসুল আলমের ছেলে রাসেল ওরফে হৃদয় (২১)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার গভীর রাতে নতুন বাজার এলাকায় অভিযান চালায় টঙ্গী পূর্ব থানা পুলিশ। এ সময় ডাকাতির উদ্দেশ্যে কয়েকজনের জড়ো হওয়ার বিষয়টি নিশ্চিত হয়ে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা ডাকাতির উদ্দেশ্যে দেশীয় অস্ত্র নিয়ে সেখানে জড়ো হওয়ার কথা স্বীকার করেছেন।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার মেহেদী হাসান জয়ের বিরুদ্ধে টঙ্গী পূর্ব, পূবাইল, টঙ্গী পশ্চিম ও ঢাকা রেলওয়ে থানায় মোট আটটি মামলা রয়েছে। অপরদিকে রাসেল ওরফে হৃদয়ের বিরুদ্ধেও একটি মামলা রয়েছে।

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাকছুদুল আলম বলেন, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মামলা দায়েরের পর তাদের আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত পলাতক অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status