ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১১ মে ২০২৬ ২৮ বৈশাখ ১৪৩৩
টঙ্গীতে ধানের শীষের পক্ষে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু, রনিকে বিজয়ী করতে ঐক্যের আহ্বান
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 24 January, 2026, 2:03 PM

টঙ্গীতে ধানের শীষের পক্ষে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু, রনিকে বিজয়ী করতে ঐক্যের আহ্বান

টঙ্গীতে ধানের শীষের পক্ষে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু, রনিকে বিজয়ী করতে ঐক্যের আহ্বান

গাজীপুরের টঙ্গীতে ধানের শীষের মনোনীত প্রার্থী এম মঞ্জুরুল করিম রনির পক্ষে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করেছে বিএনপি। মহানগরীর টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা বিএনপির যৌথ আয়োজনে এ প্রচারণা কার্যক্রমের সূচনা করা হয়।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেল ৩টায় সফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত নির্বাচনী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য সালাউদ্দিন সরকার। বক্তব্যে তিনি দলমত নির্বিশেষে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষ প্রতীককে বিজয়ী করে গাজীপুর-২ আসন উপহার দিতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

সভায় প্রার্থী হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন গাজীপুর-২ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী এম মঞ্জুরুল করিম রনি। তিনি বলেন-- মহানগরীর গুরুত্বপূর্ণ এলাকা টঙ্গীতে খেটে খাওয়া দিনমজুর ও শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়নে কাজ করাই তার প্রধান লক্ষ্য।

টঙ্গীতে ধানের শীষের পক্ষে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু, রনিকে বিজয়ী করতে ঐক্যের আহ্বান

টঙ্গীতে ধানের শীষের পক্ষে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু, রনিকে বিজয়ী করতে ঐক্যের আহ্বান

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হতে পারলে টঙ্গী ট্রাক স্ট্যান্ডসহ আশপাশের বিভিন্ন উন্নয়নমূলক কাজ স্থানীয় নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে বাস্তবায়ন করবেন বলেও প্রতিশ্রুতি দেন তিনি।

শ্রমিকদলের কার্যনির্বাহী কমিটির সভাপতি সালাউদ্দিন সরকারের সভাপতিত্বে এবং টঙ্গী পশ্চিম থানা বিএনপির সভাপতি প্রভাষক বশিরউদ্দিন ও টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়্যেদুর রহমান বাবুল ও বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহম্মেদ টিটো।

এছাড়াও সভায় মহানগরীর গাছা মেট্রো থানা বিএনপি-সহ স্থানীয় বিএনপি ও এর সহযোগী অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status