ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১১ মে ২০২৬ ২৮ বৈশাখ ১৪৩৩
সাতলায় ‘ময়না শিশু পার্ক এন্ড রিসোর্ট’-এর শুভ উদ্বোধন, পর্যটন ও বিনোদনে নতুন মাত্রা যোগ হলো
আলতাফ হোসেন অনিক
প্রকাশ: Saturday, 24 January, 2026, 12:24 PM

সাতলায় ‘ময়না শিশু পার্ক এন্ড রিসোর্ট’-এর শুভ উদ্বোধন, পর্যটন ও বিনোদনে নতুন মাত্রা যোগ হলো

সাতলায় ‘ময়না শিশু পার্ক এন্ড রিসোর্ট’-এর শুভ উদ্বোধন, পর্যটন ও বিনোদনে নতুন মাত্রা যোগ হলো

বরিশাল জেলার উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নে বিনোদন ও পর্যটন খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হলো। সতলা নদীর পশ্চিম পাড়ে একতা বাজার সংলগ্ন বিস্তীর্ণ এলাকায় গড়ে ওঠা আধুনিক বিনোদন কেন্দ্র ‘ময়না শিশু পার্ক এন্ড রিসোর্ট’-এর শুভ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার আনুষ্ঠানিকভাবে এ শিশু পার্ক ও রিসোর্টের উদ্বোধন করেন উজিরপুর–বানারীপাড়া সংসদীয় আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জননেতা এস সরফুদ্দিন আহমেদ সান্টু।

ব্যক্তি মালিকানায় নির্মিত এই পার্কটিতে শিশুদের জন্য রয়েছে আধুনিক ও নিরাপদ বিনোদনের নানা আয়োজন। এর মধ্যে নাগরদোলা, চরকা, দোলনা ও বিভিন্ন ধরনের খেলাধুলার সরঞ্জাম ইতোমধ্যে স্থাপন করা হয়েছে। পাশাপাশি দর্শনার্থীদের থাকার সুবিধার্থে প্রায় ১০টি ইকো কটেজ নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। যদিও পার্কের সব সরঞ্জাম এখনো পুরোপুরি স্থাপন শেষ হয়নি, তবে ধাপে ধাপে আধুনিকায়নের কাজ চলমান রয়েছে।

সাতলায় ‘ময়না শিশু পার্ক এন্ড রিসোর্ট’-এর শুভ উদ্বোধন, পর্যটন ও বিনোদনে নতুন মাত্রা যোগ হলো

সাতলায় ‘ময়না শিশু পার্ক এন্ড রিসোর্ট’-এর শুভ উদ্বোধন, পর্যটন ও বিনোদনে নতুন মাত্রা যোগ হলো

প্রতিষ্ঠানটির কর্ণধার মোঃ আক্তার হোসেন বিশ্বাস উদ্বোধনী অনুষ্ঠানে বলেন,“দীর্ঘদিনের স্বপ্ন, নিরলস পরিশ্রম আর একান্ত প্রচেষ্টার ফল হিসেবে আজ ‘ময়না শিশু পার্ক এন্ড রিসোর্ট’ বাস্তব রূপ পেয়েছে। আজকের দিনটি আমার জীবনের সবচেয়ে আনন্দের দিন, কারণ আমাদের এলাকার জনপ্রিয় জননেতা এস সরফুদ্দিন আহমেদ সান্টু এই প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন করেছেন।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাতলা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মেছবাহ উদ্দিন আহমেদ, সিনিয়র সহ-সভাপতি আতিকুল ইসলাম নান্নু বালি, সাধারণ সম্পাদক মোঃ হালিম বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক মোঃ ইলিয়াস হাওলাদার, মোঃ আতাহার বিশ্বাস, মোঃ মোনাফছের বিশ্বাস, আশিকুর রহমান মধু, ওয়ার্ড সভাপতি আঃ জব্বার হাওলাদার, মোঃ জামাল বিশ্বাস, ইসাহাক বালি, আঃ রহিম বিশ্বাস, শোভন মোল্লাসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

উপস্থিত বক্তারা বলেন, সাতলার লাল শাপলার পর্যটন কেন্দ্রকে ঘিরে ইতোমধ্যে পর্যটকদের আগমন বৃদ্ধি পেয়েছে। ময়না শিশু পার্ক এন্ড রিসোর্ট চালু হওয়ায় পর্যটন ও বিনোদনের ক্ষেত্রে সাতলা আরও একধাপ এগিয়ে যাবে। এতে স্থানীয় অর্থনীতি যেমন চাঙ্গা হবে, তেমনি কর্মসংস্থানের নতুন সুযোগও সৃষ্টি হবে।

স্থানীয় এলাকাবাসী ও দর্শনার্থীরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, পরিবার-পরিজন নিয়ে সময় কাটানোর জন্য সাতলায় এমন একটি আধুনিক শিশু পার্ক ও রিসোর্ট অত্যন্ত প্রয়োজন ছিল।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status