|
টঙ্গীর বস্তিতে ৮ ঘণ্টার টাস্কফোর্স অভিযান: হেরোইন-ইয়াবা ও হাতবোমাসহ আটক ৩৫
নতুন সময় প্রতিনিধি, গাজীপুর
|
![]() টঙ্গীর বস্তিতে ৮ ঘণ্টার টাস্কফোর্স অভিযান: হেরোইন-ইয়াবা ও হাতবোমাসহ আটক ৩৫ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দিবাগত রাত থেকে শুরু হয়ে শুক্রবার ভোর পর্যন্ত চলা এই অভিযানে অংশ নেয় যৌথবাহিনীর দুটি পৃথক দল। অভিযান শেষে শুক্রবার সকালে টঙ্গীর হাজী মাজার বস্তিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক। তিনি জানান, অভিযানে প্রায় এক কেজি হেরোইন, ৩৪৭ পিস ইয়াবা ট্যাবলেট, বেশ কয়েকটি দেশীয় অস্ত্র ও তিনটি হাতবোমা উদ্ধার করা হয়। জব্দ করা হয় বেশ কিছু অ্যানড্রয়েড মুঠোফোন। আটককৃতদের পরবর্তীতে টঙ্গী পূর্ব ও টঙ্গী পশ্চিম থানায় হস্তান্তর করা হয়েছে। ![]() টঙ্গীর বস্তিতে ৮ ঘণ্টার টাস্কফোর্স অভিযান: হেরোইন-ইয়াবা ও হাতবোমাসহ আটক ৩৫ ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।” থানা পুলিশের নির্ভরযোগ্য সূত্র জানায়, শুক্রবার দুপুরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন শেষে আটককৃতদের আদালতে পাঠানো হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
