|
জামায়াতে ইসলামীর জনসমাবেশ ও নির্বাচনী প্রচারণা শুরু
নতুন সময় প্রতিবেদক
|
![]() জামায়াতে ইসলামীর জনসমাবেশ ও নির্বাচনী প্রচারণা শুরু বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেল পৌনে ৩টায় মিরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে এ জনসমাবেশ শুরু হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ঢাকা-১৫ আসনের উদ্যোগে এই জণসমাবেশের আয়োজন করা হয়েছে। আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে এই আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ডা. শফিকুর রহমান। নির্বাচনী আইন অনুযায়ী, বুধবার প্রতীক বরাদ্দের পর বৃহস্পতিবার (২২ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে সব দলের নির্বাচনী প্রচার। আগামী ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত নির্বাচনী প্রচার চালানো যাবে। এরই ধারাবাহিকতায় আজকের এই জনসমাবেশ থেকে জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু হলো।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
নেপালে অনুষ্ঠিত আন্তর্জাতিক কারাতে ২০২৬ চ্যাম্পিয়নশীপে বাংলাদেশের অর্জন
মহালছড়িতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ৩ ইউপিডিএফ সদস্য, ব্যবসায়ীদের মাঝে স্বস্তি
চর বিষয়ক পৃথক মন্ত্রণালয় ও স্থায়ী বাজেটসহ ০৭ দফা দাবিতে কুড়িগ্রামে সংবাদ সম্মেলন
পার্বত্যমন্ত্রীর পদত্যাগ মেনে নিতে না পাড়ায় বাঘাইছড়ি সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ
