|
সাইবার হুমকির চাপে এসওসি গঠনে হাইব্রিড মডেলকে বেছে নিচ্ছে অধিকাংশ প্রতিষ্ঠান
নতুন সময় ডেস্ক
|
![]() সাইবার হুমকির চাপে এসওসি গঠনে হাইব্রিড মডেলকে বেছে নিচ্ছে অধিকাংশ প্রতিষ্ঠান জরিপ অনুযায়ী, ৬৪ শতাংশ প্রতিষ্ঠান তাদের এসওসি কার্যক্রম আংশিকভাবে আউটসোর্স করার পরিকল্পনা করছে, আর ২৮ শতাংশ প্রতিষ্ঠান পুরোপুরি ‘এসওসি-অ্যাজ-আ-সার্ভিস’ মডেল গ্রহণে প্রস্তুত। বিপরীতে, মাত্র ৭ শতাংশ প্রতিষ্ঠান সম্পূর্ণ ইন-হাউস এসওসি বজায় রাখতে চায়। বেশিরভাগ ক্ষেত্রেই প্রতিষ্ঠানগুলো প্রযুক্তিগত ও অপারেশনাল কাজ যেমন সিকিউরিটি সলিউশন ডেপ্লয়মেন্ট, এসওসি ডিজাইন, ২৪/৭ মনিটরিং এবং প্রথম ও দ্বিতীয় স্তরের সিকিউরিটি অ্যানালিস্টদের কাজ বাইরের সেবাদাতার মাধ্যমে সম্পন্ন করতে আগ্রহী। এ বিষয়ে ক্যাসপারস্কির সিকিউরিটি অপারেশনস সেন্টার-এর প্রধান সের্গেই সোলদাতভ বলেন, “এখন অনেক প্রতিষ্ঠান এসওসির কাজ পুরোপুরি বা আংশিকভাবে আউটসোর্স করছে, কারণ এতে তাদের দৈনন্দিন ও প্রযুক্তিগত ঝামেলা কমে যায়। এসব নিয়মিত কাজ বাইরের বিশেষজ্ঞদের কাছে দিলে প্রতিষ্ঠানগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া এবং জটিল সাইবার হামলার মোকাবিলায় বেশি মনোযোগ দিতে পারে। একই সঙ্গে এতে খরচও তুলনামূলকভাবে কমে আসে এবং জনবল ও প্রযুক্তি আরও ভালোভাবে ব্যবহার করা সম্ভব হয়। সব মিলিয়ে, এই মডেল এসওসিকে শুধু একটি প্রযুক্তিগত বিভাগ নয়, বরং ব্যবসা সচল রাখার জন্য একটি গুরুত্বপূর্ণ কৌশলগত শক্তিতে পরিণত করছে।” এসওসি গঠনের পরিকল্পনা করা প্রতিষ্ঠানগুলোর জন্য ক্যাসপারস্কি পরামর্শ দিয়েছে ক্যাসপারস্কি এসওসি কনসাল্টিং, ক্যাসপারস্কি এসআইইএম, ক্যাসপারস্কি নেক্সট এবং ক্যাসপারস্কি থ্রেট ইন্টেলিজেন্স যেগুলো সমন্বিতভাবে প্রোঅ্যাকটিভ, বুদ্ধিমান ও এন্ড-টু-এন্ড সাইবার নিরাপত্তা সুরক্ষা নিশ্চিত করতে সহায়তা করে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
নেপালে অনুষ্ঠিত আন্তর্জাতিক কারাতে ২০২৬ চ্যাম্পিয়নশীপে বাংলাদেশের অর্জন
মহালছড়িতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ৩ ইউপিডিএফ সদস্য, ব্যবসায়ীদের মাঝে স্বস্তি
চর বিষয়ক পৃথক মন্ত্রণালয় ও স্থায়ী বাজেটসহ ০৭ দফা দাবিতে কুড়িগ্রামে সংবাদ সম্মেলন
পার্বত্যমন্ত্রীর পদত্যাগ মেনে নিতে না পাড়ায় বাঘাইছড়ি সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ
