ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৮ অক্টোবর ২০২৬ ● ১২ কার্তিক ১৪৩৩
জুলাই বিপ্লবের রক্তঝরা স্মৃতি পেরিয়ে আত্মনির্ভরতার পথে ওবাইদুল হক
মোঃ বদরুজ্জামান বিপ্লব, ফুলবাড়ী
প্রকাশ: Monday, 19 January, 2026, 8:07 PM

জুলাই বিপ্লবের রক্তঝরা স্মৃতি পেরিয়ে আত্মনির্ভরতার পথে ওবাইদুল হক

জুলাই বিপ্লবের রক্তঝরা স্মৃতি পেরিয়ে আত্মনির্ভরতার পথে ওবাইদুল হক

জুলাই বিপ্লবে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হলেও জীবনসংগ্রামে হার মানেননি মোঃ ওবাইদুল হক। শারীরিক যন্ত্রণা, দীর্ঘ চিকিৎসা ও আর্থিক সংকট কাটিয়ে আত্মনির্ভরতার দৃঢ় প্রত্যয়ে তিনি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশিপুর এলাকায় ‘মেহেদি মেরাজ ট্রেডার্স’ নামে একটি কৃষি বিপণন প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। কীটনাশক, সার ও বীজের খুচরা ও পাইকারি বিক্রয়ের মাধ্যমে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফা ইয়াসমিন। তিনি ফিতা কেটে প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন করেন এবং পরবর্তীতে সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে মানসম্মত কৃষি উপকরণ সরবরাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্থানীয় পর্যায়ে এ ধরনের উদ্যোগ কৃষকদের জন্য সময়োপযোগী ও কার্যকর ভূমিকা রাখবে।

উপজেলা কৃষি কর্মকর্তা আরও বলেন, কৃষি ও কীটনাশক বিপণনের ক্ষেত্রে সরকারি নীতিমালা ও বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করা অপরিহার্য। তিনি উদ্যোক্তা মোঃ ওবাইদুল হককে প্রয়োজনীয় লাইসেন্স প্রাপ্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়ী উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা মোঃ আব্দুর রহমান। তিনি বলেন, জুলাই বিপ্লবে আহত একজন যোদ্ধার এমন আত্মপ্রত্যয়ী উদ্যোগ সমাজের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত। এই প্রতিষ্ঠান স্থানীয় কৃষি উন্নয়ন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব ফেলবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ৬ নং কাশিপুর ইউনিয়ন পরিষদের সদস্য ফেরদৌস হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কাশিপুর ইউনিয়ন শাখার কর্মী মোহাম্মদ মোস্তফা, স্থানীয় জনপ্রতিনিধি, কৃষক প্রতিনিধি ও এলাকাবাসী।

স্থানীয় কৃষকদের মতে, এতদিন সার, বীজ ও কীটনাশক সংগ্রহে তাদের দূরবর্তী বাজারে যেতে হতো। ‘মেহেদি মেরাজ ট্রেডার্স’ চালু হওয়ায় এখন তারা সহজেই মানসম্মত কৃষি উপকরণ সংগ্রহ করতে পারবেন। এতে কৃষি উৎপাদন বাড়ার পাশাপাশি সময় ও খরচ উভয়ই সাশ্রয় হবে বলে তারা মনে করছেন। 

অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সফলতা কামনা করেন এবং জুলাই বিপ্লবে আহত উদ্যোক্তা মোঃ ওবাইদুল হকের সুস্বাস্থ্য ও সাফল্যময় ভবিষ্যৎ কামনা করেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status